সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

বরিশালে অভিযানে জব্দ ইলিশ হরিলুট

বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে জব্দ জাটকা নিয়ে চরম বিশৃঙ্খলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলে দায়িত্বরত চার আনসার সদস্য চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছেন।

বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে জব্দ জাটকা নিয়ে চরম বিশৃঙ্খলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলে দায়িত্বরত চার আনসার সদস্য চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে শত শত মানুষ অফিস প্রাঙ্গণে ঢুকে জব্দ করা জাটকা লুট করে নিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, মৎস্য কার্যালয়ের সামনে জব্দ করা জাটকা বিতরণের সময় মৎস্য কর্মকর্তাদের বিরুদ্ধে কার্টন সরিয়ে রেখে অল্প কিছু মাছ বিতরণের অভিযোগ ওঠে। এ নিয়ে সেখানে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা এক ঘণ্টারও বেশি সময় ধরে জাটকা লুটে মেতে ওঠে। লুটের সময় নারী-পুরুষের ভিড়ে এলাকা একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক নারী বলেন, কর্মকর্তারা প্রতারণা করেছেন। তারা কার্টনভর্তি মাছ রেখেছেন। সামান্য কিছু মাছ সামনে রেখে গেট খুলে দিয়েছে। তাছাড়া কয়েকটি মাদরাসার লোকজনকে বস্তা ভরে জাটকা দিয়েছে। কিন্তু গরিবেরা দাঁড়িয়ে থেকেও কিছু পায়নি।

ইদ্রিস হাওলাদার নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, 'মাছ ছিল ১০ থেকে ১২ কার্টন। কিন্তু এক কার্টনের মাছ বিতরণের সময় গেট খুলে দিলে হরিলুট শুরু হয়। আনসাররা চেষ্টার পরও থামাতে পারেননি।'

এ বিষয়ে জানতে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, 'দুস্থদের মধ্যে বিতরণের সময় কিছু মাছ লুট হয়েছে। সেখানে চারজন আনসার দায়িত্বে ছিলেন। তবে কর্মচারীদের বিরুদ্ধে মাছ সরিয়ে রাখার অভিযোগ তিনি অস্বীকার করেন।'

শাওন খান/আরএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)