সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

মৌমাছির কামড়ে প্রাণ গেলো ৬৩ পেঙ্গুইনের

দক্ষিণ আফ্রিকায় মৌমাছির আক্রমণে বিপন্ন প্রজাতির ৬৩টি পেঙ্গুইনের মৃত্যু হয়েছে। কেপটাউনের পাখি সংরক্ষণবাদীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে এ তথ্য।

দক্ষিণ আফ্রিকায় মৌমাছির আক্রমণে বিপন্ন প্রজাতির ৬৩টি পেঙ্গুইনের মৃত্যু হয়েছে। কেপটাউনের পাখি সংরক্ষণবাদীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে এ তথ্য।

সুরক্ষিত এসব পেঙ্গুইনকে কেপটাউনের কাছে অবস্থিত ছোট শহর সাইমন'স টাউনে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃত পেঙ্গুইনগুলোর শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল পার্কের কর্মকর্তারা জানান, কেপ উপদ্বীপের বোল্ডারস সৈকতে এটি প্রথম বড় ধরনের আক্রমণের ঘটনা, যেখানে প্রতিবছর ৬০ হাজার মানুষ ঘুরতে যান। সামুদ্রিক জীববিজ্ঞানী ড. আলিসন কক বলেন, মৌমাছি আর পেঙ্গুইনরা সহাবস্থান করে।

তিনি বলেন, মৌমাছিরা উসকানি না দিলে সাধারণত কামড়ায় না। আমরা ধারণা করছি, কোনো মৌচাকে আঘাত লাগতে পারে যার কারণে তারা ঝাঁকে ঝাঁকে পালিয়ে যায় এবং আক্রমণাত্মক হয়ে ওঠে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

'দুর্ভাগ্যজনক যে মৌমাছিরা উড়ে যাওয়ার সময় হয়তো পেঙ্গুইনদের গ্রুপের বাধার মুখে পড়েছিল।'

পোস্ট মর্টেম রিপোর্টে দেখা গেছে, মৌমাছিরা পেঙ্গুইনদের চোখের চারপাশে কামড় দিয়েছে। একটি পেঙ্গুইনকে ২৭ বার কামড়িয়েছে মৌমাছি।

দক্ষিণ আফ্রিকার উপকূলে জীববৈচিত্র্য রক্ষার জন্য পেঙ্গুইনদের ভূমিকা অনস্বীকার্য। সংরক্ষণবাদীরা বলছেন, সমুদ্রবক্ষে পেঙ্গুইনদের সুরক্ষা নিশ্চিত করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে নানাবিধ কারণে। বিশেষজ্ঞদের আশঙ্কা, তাদের সংরক্ষণ করা না গেলে বিশ বছরের মধ্যে এই প্রজাতি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।

এসএনআর/এএ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)