সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

খেলা দেখাতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলা দেখাতে গিয়ে পোষা সাপের কামড়ে মজিদুল ইসলাম (৪০) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলা দেখাতে গিয়ে পোষা সাপের কামড়ে মজিদুল ইসলাম (৪০) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা (নতুন) বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মজিদুল ইসলাম ওই ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মৃত আকালু মিয়ার ছেলে।

আরও পড়ুন: সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

স্থানীয়রা জানান, প্রায় এক যুগ ধরে সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন মজিদুল ইসলাম। এরই ধারাবাহিকতায় বিকেলে তার পোষা সাপগুলো বক্সে নিয়ে রামপুরা এলাকায় খেলা দেখাতে যান। একপর্যায়ে একটি সাপের কামড়ে গুরুতর আহত হয় মজিদুল। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে মজিদুলের মৃত্যু হয়।

হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম প্রধান বিপ্লব জাগো নিউজকে বলেন, খেলা দেখাতে গিয়ে মজিদুল ইসলাম নামের এক সাপুড়িয়ার মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।ৎ

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ জাগো নিউজকে বলেন, খেলা দেখানোর সময় সাপের কামড়ে এক সাপুড়ের মৃত্যুর বিষয়টি শুনেছি।

শামীম সরকার শাহীন/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)