Skip to content
দা এগ্রো নিউজদা এগ্রো নিউজকৃষি ও কৃষকের সংবাদ
সাবস্ক্রাইব

বৈশ্বিক অর্থনীতিতে খাদ্যর আভাস

টোকিওর ‘বিফ বোল’ থেকে শুরু লন্ডনের ‘ফ্রাইড চিকেন’—বিশ্ব অর্থনীতিতে দ্রব্যমূল্য বৃদ্ধির আঁচ পেতে শুরু করেছেন ভোক্তারা। করোনাভাইরাসের বিধিনিষেধ প্রত্যাহারের পর এখন সাপ্লাই চেইনে দেখা

বাংলা ট্রিবিউন২৯ অক্টোবর ২০২১ · ২ মিনিটের পড়া

টোকিওর ‘বিফ বোল’ থেকে শুরু লন্ডনের ‘ফ্রাইড চিকেন’—বিশ্ব অর্থনীতিতে দ্রব্যমূল্য বৃদ্ধির আঁচ পেতে শুরু করেছেন ভোক্তারা। করোনাভাইরাসের বিধিনিষেধ প্রত্যাহারের পর এখন সাপ্লাই চেইনে দেখা দিয়েছে স্বল্পতা। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী, চালান ও কারখানার বিদ্যুতের জন্য জ্বালানি সংকটে ভুগছে। যা অর্থনীতির পুনরুদ্ধারকে ফেলেছে হুমকির মুখে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

ব্রিটেনের বৃহত্তম মুরগির মাংস উৎপাদনকারী প্রতিষ্ঠান জানিয়েছে, দেশটিতে ২০ বছর পর সস্তা খাবারের ইতি ঘটতে চলেছে। এক অঙ্কের খাবারের দাম উঠতে পারে দুই অঙ্কে।

টু সিস্টার গ্রুপের মালিক রঞ্জিত সিং বোপারান বলেন, ‘তিন পাউন্ড দিয়ে চার সদস্যের পরিবারের খাবার নিশ্চিত করার দিন শেষ হতে চললো।’

গুদামে শ্রমিক, ট্রাকচালক ও কসাইয়ের স্বল্পতা এমন সময় দেখা দিয়েছে যখন ব্রেক্সিট ও করোনা মহামারি নিয়ে জটিলতায় আছে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিটি। ব্রিটেনের অর্থনীতিতে পড়ছে আন্তর্জাতিক বাণিজ্যের তীব্র চাপও।

সরবরাহে বিঘ্ন এড়াতে বিশ্বের বৃহত্তম ফার্নিচার ব্র্যান্ড আইকিয়া এখন নিজেই জাহাজ ভাড়া করছে, কন্টেইনার কিনছে এবং নতুন রুটে পণ্য চালান করছে।

কোম্পানিটির প্রধান নির্বাহী জন আব্রাহামসন জানান, তার ধারণা এই সংকট ২০২২ সাল পর্যন্ত গড়াবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো চীন থেকে পণ্য নিয়ে আসা। দেশটিতে তাদের এক-চতুর্থাংশ পণ্য তৈরি হয়। সবচেয়ে বেশি পণ্য স্বল্পতা দেখা দিয়েছে তাদের উত্তর আমেরিকার দোকানগুলোতে, এরপরে রয়েছে ইউরোপ।

যুক্তরাষ্ট্রে বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন বেসরকারি খাতের প্রতি আহ্বান জানিয়েছেন, পণ্য আটকে পড়া ঠেকাতে সহযোগিতা করার জন্য। যা দেশটিতে ছুটির দিনে পণ্য সরবরাহ হুমকির মুখে ফেলে দিচ্ছে।

বাইডেন জানান, লস অ্যাঞ্জেলেস বন্দর লং বিচ বন্দরের সঙ্গে যৌথভাবে ২৪ ঘণ্টায় ৫ লাখ কন্টেইনার নামানোর কাজ করবে। ওয়ালমার্ট, টার্গেট ও বড় বিক্রেতারাও জানিয়েছে, তারা দিনরাত কাজ করবে।

কম প্রবৃদ্ধির কারণে জাপানেও গত দশকে বেতন ও মজুরি বাড়েনি। ভোক্তা ও ব্যবসায়ীরা কফি ও বিল বোল-এর মতো মৌলিক পণ্যের দাম বাড়ায় ধাক্কা খেয়েছেন।

অর্থনীতিবিদ ও নীতি নির্ধারকরা আশঙ্কা করছেন, আগামী মাসগুলোতে মূল্যবৃদ্ধির প্রতিফলন পাওয়া যেতে পারে।

ট্যাগ#অর্থনীতি#বিশ্ব#খাদ্য
বাংলা ট্রিবিউনদা এগ্রো নিউজ

সম্পর্কিত খবর

মন্তব্য

()
বৈশ্বিক অর্থনীতিতে খাদ্যর আভাস | দা এগ্রো নিউজ