সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

বাড্ডায় সড়ক বিভাজকে গাছ লাগাচ্ছেন শিক্ষার্থীরা

রাজধানীর প্রগতি সরণির মধ্য বাড্ডায় সড়ক বিভাজকে গাছ লাগাচ্ছেন শিক্ষার্থীরা। তারা এ সড়ক বিভাজকে প্রায় ৩০০ গাছ লাগাচ্ছেন। এ কাজে সহযোগিতা করছেন স্থানীয় বাসিন্দারা।

রাজধানীর প্রগতি সরণির মধ্য বাড্ডায় সড়ক বিভাজকে গাছ লাগাচ্ছেন শিক্ষার্থীরা। তারা এ সড়ক বিভাজকে প্রায় ৩০০ গাছ লাগাচ্ছেন। এ কাজে সহযোগিতা করছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (১১ আগস্ট) বিকেলে সরেজমিনে দেখা যায়, বাড্ডা লিংক রোড থেকে উত্তর বাড্ডা পর্যন্ত সড়ক বিভাজকে বিভিন্ন প্রজাতির গাছ লাগাচ্ছেন শিক্ষার্থীরা। গড়ে পাঁচ ফুট দূরত্বে একেকটি গাছ লাগানো হচ্ছে। শিক্ষার্থীদের এ কাজে সহযোগিতা করছেন মধ্য বাড্ডার স্থানীয় কয়েকজন বাসিন্দা।

মধ্য বাড্ডার এক বাড়ির মালিক রাজিব উদ দৌলা। স্থানীয় চারজনকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করছেন তিনি। জাগো নিউজকে রাজিব উদ দৌলা জানান, প্রগতী সরণিতেই তার বাড়ি। সময় পেলেই সড়ক বিভাজকের ফাঁকা স্থানে তিনি গাছ লাগান। এ সময় কয়েকটি বট, দেবদারু গাছ দেখিয়ে তিনি এগুলো লাগিয়েছেন বলে জানান।

তিনি বলেন, আজ বিকেলে শিক্ষার্থীরা সড়ক বিভাজকে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। তাদের এ উদ্যোগ দেখে বাসায় বসে থাকতে পারিনি। শাবল ও লোকজন নিয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করতে চলে এসেছি।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আল-আমিন। মধ্য বাড্ডায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন এবং গাছগুলো ঠিকমতো লাগানো হচ্ছে কি না তাও তদারকি করছেন। আল-আমিন বলেন, আমরা আজ বোটানিক্যাল গার্ডেন থেকে ৩০০ গাছ সংগ্রহ করেছি। এগুলো প্রগতি সরণিতে লাগানো হবে। আমাদের এ কাজে স্থানীয়রা সহযোগিতা করায় তাদের ধন্যবাদ।

এমএমএ/কেএসআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)