সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

মিরসরাইয়ে বসতঘর থেকে পদ্ম গোখরা সাপের ১০ বাচ্চা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে বসতঘর থেকে ১০টি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রামের মিরসরাইয়ে বসতঘর থেকে ১০টি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর আব্দুল হাকিম মোল্লা বাড়ির দুলালের ঘর থেকে এগুলো উদ্ধার করা হয়।

এছাড়া ধুম ইউনিয়নের শুক্রুবার ইয়ারহাট এলাকায় একটি বসতঘর থেকে একটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়। বিষাক্ত পদ্ম গোখরা সাপ ও সাপের বাচ্চা উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন-অপকর্ম করলে ভোটের দিন খেসারত দিতে হবে: ইঞ্জিনিয়ার শ্যামলনোবেল বিজয়ী হলেই দেশ চালানো যায় না: ফরহাদ ইকবালব্যতিক্রমী 'পাতিল বাইচ' দেখতে জনতার ভিড়

সাপ উদ্ধারকারী রেসকিউ টিমের সদস্য তারেক আজিজ বলেন, হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের আব্দুল হাকিম মোল্লা বাড়ির দুলালের বসতঘরে পরিবারের সদস্যরা সাপের বাচ্চা দেখতে পান। খবর পেয়ে একটি কক্ষ থেকে ১০টি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করে নিয়ে আসি। এগুলো বর্তমানে আমার হেফাজতে রয়েছে।

আজিজ আরও বলেন, একইদিন সন্ধ্যায় উপজেলার শুক্রুবার ইয়ারহাট এলাকার একটি বসতবাড়ির ইঁদুরের গর্ত থেকে প্রায় ১১ ফুট দৈর্ঘ্যের পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়। শনিবার (১ নভেম্বর) সকালে এগুলো পাহাড়ে অবমুক্ত করা হবে।

মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়ন বিট কর্মকর্তা জাকির হোসেন বলেন, বসতঘর থেকে পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধারের বিষয়টি কেউ জানায়নি। আমি খোঁজ নিয়ে দেখছি।

এম মাঈন উদ্দিন/এফএ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)