সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

নিষেধাজ্ঞা সত্ত্বেও মেঘনায় ইলিশ শিকার, ১০ জেলে গ্রেফতার

চাঁদপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ১০ জেলেকে গ্রেফতার করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স। এরমধ্যে ছয়জনকে পাঁচদিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং চারজনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দেওয়া হয়েছে।

চাঁদপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ১০ জেলেকে গ্রেফতার করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স। এরমধ্যে ছয়জনকে পাঁচদিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং চারজনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি জানান, অভিযানের সময় জেলেদের হেফাজতে থাকা ২২ হাজার মিটার কারেন্টজাল ও ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন মো. নাছির (৩৫), সাইফুল ইসলাম (২৩), সিহাব (২০), কবির হোসেন (৩৮), সাইফুল (২৮) ও রাসেল বেপারী (১৯)।

নিয়মিত মামলার আসামিরা হলেন মো. লিটন (৩০), মনির হোসেন (২৩), মানিক (২৮) ও মো. জামাল (৪০)। এসব জেলেদের বাড়ি চাঁদপুর সদর ও মতলব উত্তর উপজেলার বিভিন্ন গ্রামে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম ইকবাল বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চাঁদপুর মেঘনা মোহনা থেকে মতলব উত্তর উপজেলার এখলাছপুর পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় চার জেলেকে ইলিশ শিকারের সময় হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান বলেন, অভিযানের শুরু থেকে আমরা জেলেদের ইলিশ শিকার থেকে বিরত থাকার জন্য তাদের খুব কাছে গিয়ে বুঝিয়েছি। এরপরও আইন অমান্য করে যেসব জেলে নদীতে নেমেছেন, তাদের আইনের আওতায় আনা হয়েছে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমরা কাউকে বিন্দু মাত্র ছাড় দেইনি।

শরীফুল ইসলাম/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কম্বোডিয়ার টনলে সাপে মাছের অভয়াশ্রম রক্ষায় স্থানীয় নেতৃত্বের প্রশিক্ষণ

কম্পং থম প্রদেশের বোয়েং রিম কমিউনিটি মাছের অভয়াশ্রমের ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে জেলা ও কমিউন কর্মকর্তা, গ্রামপ্রধান ও কমিউনিটি সংগঠনের ২৩ জনকে প্রশিক্ষণ দিয়েছে ওয়ার্ল্ডফিশ ও আইডব্লিউএমআই।

WorldFish১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

ভিয়েতনামের পাঙাশ খামারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ নিয়ে যুক্তরাজ্যের অর্থায়নে গবেষণা

স্টার্লিং বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ২৪ লাখ পাউন্ডের একটি প্রকল্প খতিয়ে দেখবে ভিয়েতনামের পাঙাশ চাষে কীভাবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ গড়ে ওঠে, আর ওষুধ কাজ না করলে চাষিরা কী বিকল্প নিতে পারেন।

AgNavigator১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)