সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

জনপ্রিয়তা পাচ্ছে নেদারল্যান্ডসের আলুর জাত ‘ভ্যালেনসিয়া’

নেদারল্যান্ডসের আলুর জাত 'ভ্যালেনসিয়া'। যার বীজ ওই দেশের স্কেপ হল্যান্ড কোম্পানি থেকে আমদানি করে সারাদেশে বাজারজাত করেছে এসিআই। চলতি মৌসুমে জাতটি বাম্পার ফলন দিচ্ছে বলে জানানো হয়েছে।

নেদারল্যান্ডসের আলুর জাত 'ভ্যালেনসিয়া'। যার বীজ ওই দেশের স্কেপ হল্যান্ড কোম্পানি থেকে আমদানি করে সারাদেশে বাজারজাত করেছে এসিআই। চলতি মৌসুমে জাতটি বাম্পার ফলন দিচ্ছে বলে জানানো হয়েছে।

জয়পুরহাট, রংপুর, রাজশাহী, মুন্সিগঞ্জ, কুমিল্লা, দিনাজপুরসহ কয়েক জেলার আলু চাষিদের আশাবাদী করে তুলেছে এ 'ভ্যালেনসিয়া'।

আরও পড়ুন: নওগাঁয় ২৭ কোটি টাকার বরই বিক্রির সম্ভাবনা

এদিকে আলুর উৎপাদন দেখতে স্কেপ হল্যান্ড কোম্পানির ইন্টারন্যাশনাল একাউন্ট ম্যানেজার লিওন হানস্ট্রা বাংলাদেশ সফরে এসেছেন। তিনি কুমিল্লা ও মুন্সিগঞ্জের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আলুর মাঠ পরিদর্শন করেন।

এসময় তিনি কৃষক, বীজ ডিলার, রিটেইলারদের সঙ্গে এর ফলন নিয়ে কথা বলেন।

আরও পড়ুন: পাটের গবেষণায় নতুন দিগন্ত

এসিআই জানায়, এ আলু হেক্টরপ্রতি প্রায় ৪০ টন ফলন দিচ্ছে, যা সমজাতীয় জাতগুলো থেকে প্রায় ৩৭ ভাগ বেশি। জাতটি ৫৫-৬০ দিনের মধ্যে বিক্রি উপযোগী হয়। চাইলে সর্বোচ্চ ৮৫ দিন পর্যন্ত জমিতে রাখা যায়।

তবে ৬০ দিনের মধ্যে এর হেক্টরপ্রতি ফলন ৩১ টন পর্যন্ত হচ্ছে। ফলে আগাম উত্তোলন করে চাষিরা অধিক মুনাফা পাচ্ছেন। জাতটি স্বাভাবিক তাপমাত্রায় প্রায় ৯০ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।

আরও পড়ুন: কুড়িগ্রামে সূর্যমুখী চাষে লাভের আশা

ভ্যালেনসিয়ার শুষ্ক পদার্থের পরিমাণ প্রায় ২২ দশমিক ৫ শতাংশের ওপরে এবং তেল শোষণ ক্ষমতা প্রায় ৩ শতাংশের নিচে হওয়ায় এটি সুস্বাদু। এটি ফ্রেন্স ফ্রাইয়ের জন্য উপযোগী একটি জাত। এছাড়া ভ্যালেনসিয়া জাতটি স্কেব রোগ সহনশীল।

এনএইচ/জেডএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)