সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩৪°মূলত পরিষ্কারআর্দ্রতা ৪২%বাতাস ১০ কিমি/ঘ

বনে ফেরানো যায়নি নদী সাঁতরে আসা বাচ্চা হাতিটি

নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে আসা বাচ্চা বন্যহাতিটি এখনো বনে ফেরানো যায়নি। সোমবার (৩ জুলাই) দুপুর থেকে মঙ্গলবার (৪ জুলাই) বিকেল পর্যন্ত চেষ্টা করেও হাতিটি বনে ফেরাতে পারেননি বন বিভাগ ও কোস্ট গার্ড সদস্যরা।

নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে আসা বাচ্চা বন্যহাতিটি এখনো বনে ফেরানো যায়নি। সোমবার (৩ জুলাই) দুপুর থেকে মঙ্গলবার (৪ জুলাই) বিকেল পর্যন্ত চেষ্টা করেও হাতিটি বনে ফেরাতে পারেননি বন বিভাগ ও কোস্ট গার্ড সদস্যরা।

এ সময় হাতিটির আক্রমণে স্থানীয় এক ব্যক্তি আহত হন। আহত মুহাম্মদ নূর (৩৪) টেকনাফ নাইট্যংপাড়ার আবুল হাসিমের ছেলে।

জানা যায়, সোমবার (৩ জুলাই) সকালের দিকে ৮ মাস বয়সী প্রায় সাত ফুট উচ্চতার একটি বন্য হাতি মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে টেকনাফ শাহপরীরদ্বীপ ঘোলারচর ঝাউবাগানে ঢুকে পড়ে। খবর পেয়ে হাতিটি দেখতে এলাকায় লোকজনের ভিড় জমে।

বন বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতিটি বনে ফেরানোর চেষ্টা তরেন। ৪০ ঘণ্টা পার হলেও বাচ্চা হাতিটি বনে ফেরানো সম্ভব হয়নি। হাতিটি শাহপরীরদ্বীপ ঘোলারচরে অবস্থান করছে। হাতিটি বনে ফেরানোর চেষ্টা করতে গিয়ে হাতির আক্রমণে এক ব্যক্তি আহত হয়েছেন।

টেকনাফের রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম জানান, মিয়ানমার থেকে আসা বাচ্চা বন্যহাতিটি এখনো শাহপরীরদ্বীপ ঘোলারচরে রয়েছে। হাতিটি আসার পর থেকে বনে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। হাতিটিকে খাদ্য দেওয়া হচ্ছে। বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। হাতিটি নিয়ন্ত্রণে আনতে পারলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে পার্কে অথবা বনে নিয়ে যাওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

কক্সবাজারের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও-দক্ষিণ) সরওয়ার আলম জানিয়েছেন, সোমবার সকালে মিয়ানমারের পাহাড়ি এলাকা থেকে নাফ নদীতে পানি খেতে এসেছিল হাতিরপাল। এ সময় হয়তো লোকজনের তাড়া খেয়ে বাচ্চা হাতিটি নাফ নদীতে নেমে পড়ে। এরপর সাঁতরে হাতিটি বাংলাদেশে ঢুকে পড়েছে। হাতিটির বয়স আট মাস হতে পারে বলে ধারণা করছেন তিনি।

বন কর্মকর্তা সরওয়ার আলম আরও জানান, সর্বশেষ পাওয়া তথ্যে মঙ্গলবার বিকেলে জানতে পেরেছি বাচ্চা হাতিটি এখনো শাহপরীরদ্বীপ ঘোলারচর ঝাউবাগানে অবস্থান করছে। এটিকে বনে ফেরাতে বন বিভাগ ও কোস্ট গার্ডের লোকজন কাজ করছে।

সায়ীদ আলমগীর/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

বাংলাদেশ

সম্পর্কিত খবর

এগ্রোটেক

১৫ স্টার্টআপের ডিজিটাল সেবা পাচ্ছে বাংলাদেশসহ ছয় দেশের ৩২ হাজার গ্রামীণ পরিবার

ইফাদ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইনোভাটেক ২.০ কর্মসূচি বাংলাদেশ ও লাতিন আমেরিকার পাঁচ দেশের ৮১১টি কৃষক সংগঠনকে প্রযুক্তি স্টার্টআপের সঙ্গে যুক্ত করেছে। বাজার, ঋণ, ফসল ব্যবস্থাপনা ও পণ্যের উৎস শনাক্তের ডিজিটাল সেবা পৌঁছেছে কৃষকের হাতে।

আইএফএডি১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আগাম জাতের ধানে আকস্মিক বন্যার ক্ষতি কমছে সুনামগঞ্জের হাওরের ৩,০০০ পরিবারের

হাওর অঞ্চলে ইরির জলবায়ু-সহনশীল ধান মূল্যশৃঙ্খল প্রকল্প সরাসরি ৩,০০০ কৃষক পরিবারের কাছে পৌঁছেছে। নারীদের পরিচালিত পাঁচটি কমিউনিটি বীজ ব্যাংক হয়েছে, কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ পেয়েছেন দুই হাজারের বেশি কৃষক।

IRRI১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

বাংলাদেশসহ চার দেশ মার্কিন তুলা কিনলে পোশাকে শুল্কছাড়, ২০২৭ সালে চালু হচ্ছে ব্যবস্থা

গ্রেট আমেরিকান কটন প্ল্যানের আওতায় ইউএসডিএর বৈদেশিক কৃষি সেবা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও মালয়েশিয়ার মার্কিন তুলা কেনা যাচাই করবে, বিনিময়ে মার্কিন তুলায় তৈরি পোশাক পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা। ২০২৭ সালের ফসলে কৃষকেরা একাধিক বিমা সুবিধাও কিনতে পারবেন।

usda১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)