সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

পালিয়ে যাওয়া কিং কোবরা নিজেই ফিরলো ঘরে

সুইডেনের একটি চিড়িয়াখানা থেকে পালিয়ে যায় সাত ফুট দৈর্ঘ্যের এক কিং কোবরা। কিন্তু পালিয়ে যাওয়ার পর নিজেই ফিরেছে স্বস্থানে। সাপটি নিজের স্থানে ফেরায় কর্তৃপক্ষের মধ্যেও স্বস্তি ফিরেছে।

সুইডেনের একটি চিড়িয়াখানা থেকে পালিয়ে যায় সাত ফুট দৈর্ঘ্যের এক কিং কোবরা। কিন্তু পালিয়ে যাওয়ার পর নিজেই ফিরেছে স্বস্থানে। সাপটি নিজের স্থানে ফেরায় কর্তৃপক্ষের মধ্যেও স্বস্তি ফিরেছে।

স্ক্যানসেন অ্যাকোয়ারিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা জোনাস ওয়াহলস্ট্রম সুইডিশ সংবাদমাধ্যমকে বলেছেন, আমরা কোবরাটির নাম দিয়েছিলাম হাউডিনি। তবে এটি বেশ কয়েকদিন ধরে অদৃশ্য থাকার পর আবার টেরারিয়ামে (সাপ যেখানে রাখা হয়) ফিরে এসেছে।

জানা গেছে, বিষধর এই সাপটির অফিসিয়াল নাম স্যার ভাস। ২২ অক্টোবর অ্যাকোয়ারিয়ামে কাঁচের ঘেরের ওপরে থাকা একটি আলোক যন্ত্রের মাধ্যমে পালিয়ে যায়। অ্যাকোরিয়ামটি চিড়িয়াখানারই একটি অংশ।

ভয়ঙ্কর এই সাপটি হারিয়া যাওয়ার পর এক্সরে-মেশিন দিয়ে খোঁজা হয়। তবে হাউডিনি পাশেই দুই দেওয়ালের মাঝখানে একটি আবদ্ধ জায়গায় ছিল।

সাপটি যেখানে লুকিয়ে ছিল সেখানের দেওয়ালে গর্ত তৈরি করা হয়েছিল। কিন্তু এক্স-রে ক্যামেরায়ও এটিকে দেখা যায়নি। পরে অবশ্য নিজের ইচ্ছাতেই টেরারিয়ামের মধ্যে ফিরে আসে কোবারাটি।

সেখানের কর্তৃপক্ষ জানিয়েছে, সাপটি যদি সেখান থেকে বেরিয়ে যেতো তাহলে ঠাণ্ডা আবহাওয়ায় বেঁচে থাকতে পারতো না।

কিং কোবরা মূলত ভয়ঙ্কর বিষধর। এটি লম্বায় ১৮ ফুট পর্যন্ত হয়ে থাকে। এগুলো ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে পাওয়া যায়।

সূত্র: খালিজ টাইমস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)