সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

মাদারীপুরে হারিয়ে যাচ্ছে ধানের গোলা

'গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ আর গোলা ভরা ধান।' এক সময় এমন প্রবাদ বাক্য থাকলেও বর্তমানে মাদারীপুর থেকে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী ধানের গোলা। এখন আর খুব একটা খুঁজে পাওয়া যায় না। নতুন প্রজন্মের অনেকেই এই ধানের গোলা চিনে না। অনেকেই নাম পর্যন্তও জানে না।

'গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ আর গোলা ভরা ধান।' এক সময় এমন প্রবাদ বাক্য থাকলেও বর্তমানে মাদারীপুর থেকে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী ধানের গোলা। এখন আর খুব একটা খুঁজে পাওয়া যায় না। নতুন প্রজন্মের অনেকেই এই ধানের গোলা চিনে না। অনেকেই নাম পর্যন্তও জানে না।

খোঁজ নিয়ে জানা যায়, এক সময় মাদারীপুরের গ্রামগুলোর প্রায় প্রতিটি ঘরে ঘরে ছিল ধান রাখার জন্য গোলা। এই গোলাটি বাঁশ ও বেত দিয়ে নিখুঁতভাবে গোল আকৃতি করে তৈরি হয়। গোলাটি ঘরের কোনো একটা জায়গায় রেখে সেখানে মজুত করা হতো ধান। এক সময় এটি কৃষকদের অনেক প্রয়োজন থাকলেও কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে।

কালকিনি উপজেলার পূর্বমাইজপাড়া গ্রামের ৯০ বছরের বৃদ্ধ আইয়ুব আলী মুন্সি বলেন, আগের দিনে ছেলে পক্ষ বিয়ে করতে এলে মেয়ের বাড়ি গুনে দেখতো কয়টা ধানের গোলা আছে। যার বাড়িতে যতবেশি গোলা থাকতো তার সম্মানও ততবেশি হতো। এই ঐতিহ্যবাহী গোলা এখন আর দেখা যায় না।

কৃষক মফিজ হোসেন বলেন, বর্তমানে ইট-বালু ও সিমেন্ট দিয়ে তৈরি পাকা গুদাম ঘরে রাখা হচ্ছে ধান। এছাড়া একশ্রেণির অসাধু মুনাফালোভী ফড়িয়া ও আড়ত ব্যবসায়ীদের দখলে ধান মজুত করে রাখা হচ্ছে। এতে কৃষকরা তাদের ঐতিহ্য হারাতে বসেছেন।

কালকিনির ডাসার এলাকার শিক্ষক আনোয়ার হোসেন বলেন, আগামী প্রজন্মের কাছে ধানের গোলা স্মৃতিতে পরিণত হবে। হয়তো এই ধানের গোলা চলে যাবে জাদুঘরে। তখন ছোট ছোট ছেলে-মেয়েরা জাদুঘরে গিয়ে গোলা দেখবে।

মাদারীপুরের পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অব নেচারের সদস্য আল মামুন বলেন, এটা শুধু মাদারীপুরে না, গ্রাম বাংলা থেকে আজ হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্যবাহী ধানের গোলা। দেশের এই ঐতিহ্যকে রক্ষা করতে সবার এগিয়ে আসা উচিত। যাতে করে ধানের গোলা গ্রামগঞ্জের প্রতিটি ঘরে ঘরে আবার নতুনভাবে ফিরে আসে।

আয়শা সিদ্দিকা আকাশী/জেডএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)