সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

হাওরে পানি কমায় ভেসে ওঠা ধান কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা

সুনামগঞ্জের দিরাইয়ে কৃষকদের ধান চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার বরাম হাওর থেকে ভাঙাডহর ও ডাইয়ারগাঁও গ্রামের কৃষকদের জমির ধান দিনদুপুরে কেটে নিয়ে যায় দুবৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাৎক্ষণিক ধান ভর্তি নৌকা নিয়ে পালিয়ে যায় তারা।

সুনামগঞ্জের দিরাইয়ে কৃষকদের ধান চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার বরাম হাওর থেকে ভাঙাডহর ও ডাইয়ারগাঁও গ্রামের কৃষকদের জমির ধান দিনদুপুরে কেটে নিয়ে যায় দুবৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাৎক্ষণিক ধান ভর্তি নৌকা নিয়ে পালিয়ে যায় তারা।

জানা যায়, হাওরের পানি কমতে শুরু হওয়ায় ভেসে উঠছে কৃষকদের ধান। এসময় নোয়াগাঁও-সন্তোষপুর, বাউসী ও চন্দ্রপুর এলাকার কিছু লোক দেশীয় অস্ত্র নিয়ে নৌকায় হাওরে প্রবেশ করে পানির নিচের পাকা ধান কেটে নিয়ে যেতে শুরু করে। পরে সেখানে থাকা কৃষকরা দিরাই থানায় খবর দিলে পুলিশ দেখে ইঞ্জিনচালিত ধানভর্তি নৌকা নিয়ে পালিয়ে চোর চক্রটি।

তাড়ল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল দাস বলেন, 'বরাম হাওরের ষোল আনা ধানের মধ্যে চৌদ্দ আনা ধান ডুবে গেছে। এর মধ্যে বাউসী, নোয়াগাঁও-সন্তোষপুর ও নাচনী চন্দ্রপুর এলাকার কিছু লোক হাওরের ধান লুট করে নিয়ে যাচ্ছে।'

বরাম হাওরপাড়ের ভাঙাডহর গ্রামের কৃষক হরিবল দাস অভিযোগ করে বলেন, 'জোরপূর্বক হাওর থেকে কয়েক গ্রামের মানুষ ধান কেটে নিয়ে যাচ্ছে। কৃষকরা কেউ ভয়ে বাধা না দিয়ে পুলিশকে খবর দিলেও পুলিশ দেখে লুটকারীরা পালিয়ে যায়।'

দিরাই থানার এসআই মাহমুদুল হক মাসুম বলেন, 'বরাম হাওর থেকে জোর করে পাকা কেটে নেওয়ার অভিযোগ পাওয়া পর অভিযান পরিচালনা করা হয়। তবে পুলিশের অভিযানের টের পেয়ে ধান উত্তোলনকারীরা দ্রুত নৌকা নিয়ে হাওর থেকে পালিয়ে যায়।'

লিপসন আহমেদ/এমএন/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)