সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

চাঁদপুরে ইলিশ ধরায় ৩৬ জেলে আটক

চাঁদপুর নৌ-অঞ্চলে মা ইলিশ ধরার অপরাধে ৩৬ জেলেকে আটক করেছে জেলা প্রশাসনের সমন্বিত টাস্কফোর্স। গত ২৪ ঘণ্টায় পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

চাঁদপুর নৌ-অঞ্চলে মা ইলিশ ধরার অপরাধে ৩৬ জেলেকে আটক করেছে জেলা প্রশাসনের সমন্বিত টাস্কফোর্স। গত ২৪ ঘণ্টায় পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এ সময় ৫ লাখ ৪৬ হাজার মিটার জাল, ২৯০ কেজি ইলিশ ও ১৪টি নৌকা জব্দ করা হয়। এছাড়া ৩৬ জেলের মধ্যে ২৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকিরা অপ্রাপ্ত বয়স হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের কাছে তুলে দেওয়া হয়।

পদ্মা-মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন চাঁদপুর নৌপুলিশ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান।

অভিযানে চাঁদপুর আনন্দবাজার মেঘনা নদী এলাকা থেকে মো. সাগর বেপারী (২৮), মো. শরীফ হোসেন (২৬), মো. আল আমিন (২৬), মিঠুন মল্লিক (২২), মো. নাঈম কুরালী (১৪) এবং মো. ইয়াসিন খাঁনসহ (১৬) মোট ছয়জনকে নৌকায় মাছ ধরার সময় আটক করা হয়। তাদের কাছ থেকে ৩১০০ মিটার কারেন্ট জাল ও একটি নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় মৎস্য আইনের ৫(১)/৫(২)(খ) ধারায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে মতলব উত্তর থানার মোহনপুর নদী এলাকা থেকে জয়দেব (৩০), সুকুমার বর্মণ (২৫) এবং বিকাশ বর্মণ (৩০) নামে আরও তিনজনকে মাছ ধরার সময় আটক করা হয়। তাদের কাছ থেকে ১২০০ মিটার কারেন্ট জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। এ ঘটনায়ও মৎস্য আইনের ৫(১)/৫(২)(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর নৌ অঞ্চলের সহকারী পুলিশ সুপার জনাব ইমতিয়াজ আহম্মেদ, চাঁদপুর নৌ থানার ওসি জনাব এ.কে এম ইকবাল, মোহনপুর নৌ ফাঁড়ির ইনচার্জ জহির উদ্দিনসহ নৌ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

শরীফুল ইসলাম/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কম্বোডিয়ার টনলে সাপে মাছের অভয়াশ্রম রক্ষায় স্থানীয় নেতৃত্বের প্রশিক্ষণ

কম্পং থম প্রদেশের বোয়েং রিম কমিউনিটি মাছের অভয়াশ্রমের ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে জেলা ও কমিউন কর্মকর্তা, গ্রামপ্রধান ও কমিউনিটি সংগঠনের ২৩ জনকে প্রশিক্ষণ দিয়েছে ওয়ার্ল্ডফিশ ও আইডব্লিউএমআই।

WorldFish১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

ভিয়েতনামের পাঙাশ খামারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ নিয়ে যুক্তরাজ্যের অর্থায়নে গবেষণা

স্টার্লিং বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ২৪ লাখ পাউন্ডের একটি প্রকল্প খতিয়ে দেখবে ভিয়েতনামের পাঙাশ চাষে কীভাবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ গড়ে ওঠে, আর ওষুধ কাজ না করলে চাষিরা কী বিকল্প নিতে পারেন।

AgNavigator১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)