সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

৩ কারণে বিপন্ন হচ্ছে প্রকৃতির পরম বন্ধু ‘গন্ধগোকুল’

সাব্বির হোসাইন

সাব্বির হোসাইন

​সন্ধ্যা ঘনিয়ে চারপাশ কিছুটা নিঝুম হতেই হঠাৎ বাতাসে ভেসে আসে পোলাওয়ের মতো সুবাস। আশপাশে কোনো রান্নার আয়োজন না থাকলেও ছড়ানো এই মিষ্টি গন্ধের রহস্য মূলত একটি প্রাণী 'গন্ধগোকুল'। লোকালয়ে এদের এলাকাভিত্তিক নাম খাটাশ, নেল কিংবা বাগডাশ। কিন্তু চরম অসংবেদনশীলতা, অজ্ঞতা আর গুজবের জেরে এই নিরীহ বন্যপ্রাণীটি এখন ভয়াবহ সংকটের মুখে।

সম্প্রতি জামালপুরের বাঁশচড়া ইউনিয়নের সামু মন্ডলের মোড় এলাকায় ছড়িয়ে পড়ে এক তথাকথিত 'বাঘ' আতঙ্ক। অদ্ভুতদর্শন প্রাণীটিকে চিনতে না পেরে লোকালয়ে তৈরি হয় অহেতুক ভীতি। একপর্যায়ে ফাঁদ পেতে জালে আটকে ফেলে সেটিকে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী। প্রাণ হারানোর পর স্পষ্ট হয়, আতঙ্কের কেন্দ্রবিন্দুতে থাকা প্রাণীটি হিংস্র কোনো বাঘ ছিল না সেটি ছিল প্রকৃতির নীরবে সেবা করে যাওয়া এক বিপন্ন গন্ধগোকুল।

আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা (আইইউসিএন)-এর লাল তালিকায় থাকা গন্ধগোকুল মূলত নিশাচর এবং অত্যন্ত লাজুক প্রকৃতির। মানুষের কাছাকাছি থাকলেও এরা স্বভাবগতভাবেই ভয় পায় এবং এড়িয়ে চলে। এদের শরীরের বিশেষ গ্রন্থি থেকে নিঃসৃত রসের কারণেই বাতাসে পোলাওয়ের মতো মিষ্টি সুবাস ছড়ায়, যা দিয়ে এরা নিজস্ব সীমানা চিহ্নিত করে।

গন্ধগোকুল কৃষি ও বনের নীরব কারিগর। ​বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞদের মতে, গন্ধগোকুল প্রকৃতির পরম বন্ধু। কৃষকের ফসলের ক্ষতি করা ইঁদুর ও বিষাক্ত পোকামাকড় খেয়ে এরা পরিবেশের ভারসাম্য বজায় রাখে। সবচেয়ে বড় বিষয়, বট বা অন্যান্য বন্য ফলের বীজ এদের পরিপাকতন্ত্র হয়ে বেরিয়ে আসার পর সেই বীজের শতভাগ অঙ্কুরোদগম হয়। অর্থাৎ প্রাকৃতিকভাবে নতুন বন ও বনায়ন সৃষ্টিতে এদের ভূমিকা অতুলনীয়।

তবে আশার কথা হচ্ছে, পাবনার বেড়া উপজেলার কিছু এলাকায় সচেতনতার কারণে এদের বিচরণ এখনো তুলনামূলক ভালো। সেখানকার মানুষ এদের ওপর চড়াও না হয়ে দীর্ঘদিন ধরে সহাবস্থান বজায় রেখেছে। ​প্রকৃতির বাস্তুতন্ত্র রক্ষায় কোনো প্রাণীকে নির্বিচারে হত্যা করা থেকে বিরত থাকা জরুরি। লোকালয়ে কোনো অচেনা বা বন্যপ্রাণীর উপস্থিতি টের পেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ কিংবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ তাৎক্ষণিক খবর দেওয়াই সচেতন নাগরিকের পরিচয়। গুজবে কান না দিয়ে বিপন্ন গন্ধগোকুলসহ সব অবলা বন্যপ্রাণী রক্ষায় গণসচেতনতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

লেখক: শিক্ষার্থী,তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)