সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

তক্ষকসহ গাজীপুরে ৩ পাচারকারী গ্রেফতার

বিলুপ্তপ্রায় তক্ষক উদ্ধারসহ গাজীপুরে বন্যপ্রাণী পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার আউটপাড়া এলাকা থেকে তক্ষকটি উদ্ধারসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

বিলুপ্তপ্রায় তক্ষক উদ্ধারসহ গাজীপুরে বন্যপ্রাণী পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার আউটপাড়া এলাকা থেকে তক্ষকটি উদ্ধারসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার বলাশপুর গ্রামের মহরম আলীর ছেলে এবং গাজীপুর মহনগারীর বাসন থানার আউটপাড়া এলাকার বাছির মন্ডলের বাড়ির ভাড়াটিয়া মাসুদ রানা (৫৩), চুয়াডাঙ্গা জেলার জীবনগর থানার আ. মোতালেবের ছেলে এবং গাজীপুর মহানগরীর সদর থানার টেক কাথোরা এলাকার কাইলা মিয়ার বাড়ির ভাড়াটিয়া ইদ্রিস আলী (৪৮) ও নোয়াখালী জেলার শিবপুর গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে এবং গাজীপুর মহানগীর বাসন থানার ভোগড়া এলাকার বাসিন্দা শাহিন আলম (৪২)। এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিন বাসন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার দুপুর ১২টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়াটার্সের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু তোরফ মোহাম্মদ সামসুর রহমান জানান, তক্ষক বিক্রয়ের উদ্দেশ্যে বিদেশে পাচারের জন্য কতিপয় পাচারকারী বাসন থানার আউটপাড়া এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সিদ্দিক হাজীর ফার্নিচারের দোকানের সামনে অভিযান চালানো হয়। এসময় একটি তক্ষকসহ তিনজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম থেকে এনে গাজীপুর মহানগর বিভিন্ন এলাকায় কৌশলে তক্ষক পাচার করে। এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিন বাসন থানায় ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা ২৫-খ/২৫-ঘ তৎসহ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৪(খ)/৪১ মামলা দায়ের করা হয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)