সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

বাংলাদেশ-কোরিয়া বন্ধুত্বের ৫০ বছর পূর্তি, গুলশানে বৃক্ষরোপণ

বাংলাদেশ-কোরিয়া বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর গুলশানে ডা. ফজলে রাব্বী পার্কে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বাংলাদেশ-কোরিয়া বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর গুলশানে ডা. ফজলে রাব্বী পার্কে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির উদ্যোগে এ বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র। এতে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জেন কিউন উপস্থিত ছিলেন।

মেয়র ডিএনসিসি মেয়র বলেন, 'বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে সৌহার্দ্য ও ভাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যামান। কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির বৃক্ষরোপণের উদ্যোগ দু'দেশের সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। পাশাপাশি দু'দেশের মধ্যে আর্থিক ও সাংস্কৃতিক সুসম্পর্ক রয়েছে। এ ধরনের কার্যক্রমে ভবিষ্যতে সর্বাত্মক সহযোগিতা করবে ডিএনসিসি।'

পরিবেশের জন্য গাছের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে মেয়র বলেন, 'গাছ পরিবেশের অপরিহার্য উপাদান। অথচ ঢাকা শহরে গাছের সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই কম। ঢাকা শহরে যে অল্পকিছু গাছ আছে সেগুলোও কেটে স্থাপনা গড়ে তোলা হচ্ছে। ঢাকার তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। গাছপালা না থাকায় তাপমাত্রার অনুভূত হয় অনেক বেশি। ঢাকাকে বাঁচাতে হলে গাছ লাগাতে হবে।'

ডা. ফজলে রাব্বি পার্কের উন্নয়ন কার্যক্রম প্রায় শেষপর্যায়ে। সহজ পরিচর্যা বিবেচনায় এ পার্কে দেশীয় ফলদ, বনজ বৃক্ষ, ঔষধি ও ফুলের গাছসহ প্রায় ৪৮০টি গাছ রোপণের ব্যবস্থা রয়েছে। ম্যানগ্রোভ ফরেস্ট জোনেকোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির উদ্যোগে বিভিন্ন প্রজাতির ৮৫টি গাছ রোপণ করা হবে এবং সংগঠনটি ৬ মাস পর্যন্ত এ গাছ পরিচর্যা করার দায়িত্ব দেবে।

এসময় ডিএনসিসি মেয়রের বিভিন্ন ধরনের পরিবেশের উন্নয়ন বিষয়ক, জনসচেতনতা ও জনসেবামূলক কাজের প্রশংসা করেন কোরিয়ার রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কোরিয়া বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মোসা. নাসিমা বেগম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএমএ/এমএএইচ/

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)