সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রির সময় ২ মণ ইলিশ জব্দ

শরীয়তপুরের গোসাইরহাটে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার শেষে বিক্রির সময় দুই মণ ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় বিক্রির কাজে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়।

শরীয়তপুরের গোসাইরহাটে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার শেষে বিক্রির সময় দুই মণ ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় বিক্রির কাজে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়।

সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার মেঘনা নদীর চরজালালপুর, টেকপাড় এবং গরীবের চরে এ অভিযান পরিচালনা করা হয়।

গোসাইরহাট উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সূত্র জানায়, মা ইলিশের প্রজনন মৌসুমে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২২ দিন বিভিন্ন নদ নদীতে ইলিশ ধরায় সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। যা ৩ অক্টোবর থেকে শুরু হয়ে বলবৎ থাকবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। এই নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে মেঘনার বিভিন্ন স্থানে মাছ শিকার করে তা বিক্রি করে আসছিল। তাদের ঠেকাতে সোমবার ভোরে অভিযানে নামে উপজেলা প্রশাসন ও মৎস বিভাগ। পরে চরজালালপুর, টেকপাড় এবং গরীবের চর এলাকা থেকে ৮০ কেজি ইলিশসহ একটি ট্রলার জব্দ করা হয়।

এ সময় প্রশাসনের টের পেয়ে অসাধু জেলেরা পালিয়ে যায়। অভিযানে উপস্থিত ছিলেন গোসাইরহাট সহকারী কমিশনার (ভূমি) সানিয়া বিনতে আফজল, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন ও অন্যান্যরা।

গোসাইরহাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কাশেম নিরব বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনার মাছ শিকার শেষে বিভিন্ন স্থানে বিক্রির সময় অভিযান পরিচালনা করে ৮০ কেজি মাছ ও একটি ট্রলার জব্দ করা হয়েছে। মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হবে।

বিধান মজুমদার অনি/আরএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)