সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

বাংলাদেশে অস্থিরতার জেরে ভারতে ইলিশের সংকট, দামে আগুন

কলকাতাসহ পশ্চিমবঙ্গের বাজারগুলোতে দেখা নেই ইলিশের। যা দুয়েকটা মিলছে, তারও দাম আকাশছোঁয়া। এর ফলে কমে গেছে বেচাকেনা। তাতে যেমন বিক্রেতারা হতাশ, তেমনি মনখারাপ ক্রেতাদেরও।

কলকাতাসহ পশ্চিমবঙ্গের বাজারগুলোতে দেখা নেই ইলিশের। যা দুয়েকটা মিলছে, তারও দাম আকাশছোঁয়া। এর ফলে কমে গেছে বেচাকেনা। তাতে যেমন বিক্রেতারা হতাশ, তেমনি মনখারাপ ক্রেতাদেরও।

কলকাতা ও এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোর বাজারে প্রতিদিন ক্রেতাদের উপচেপড়া ভিড়। কিন্তু হাতেগোনা মাত্র কয়েকজন বিক্রেতার সামনেই দেখা যাচ্ছে ইলিশ। ক্রেতারা আসছেন, তবে দাম শুনে ফিরে যাচ্ছেন অনেকে। চড়া দামের কারণে প্রিয় মাছ ইলিশের স্বাদ নিতে পারছেন না কলকাতার ভোজনরসিক বাঙালিরা।

আরও পড়ুন>>

প্রতি বছর দূর্গা পূজার আগে বাংলাদেশ থেকে প্রচুর ইলিশ রপ্তানি হয় পশ্চিমবঙ্গে। সেই ইলিশ ছড়িয়ে পড়ে রাজ্যের বাজারগুলোতে। তার কারণে দামও থাকে ক্রেতাদের হাতের নাগালে।

কিন্তু কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে আন্দোলন-সহিংসতা এবং পরবর্তী অস্থিরকার জেরে ভারতে ইলিশ রপ্তানি অনেকটা বন্ধ হয়ে গেছে। কলকাতার খুচরা বিক্রেতারা বলছেন, সরবরাহ কমে যাওয়ার কারণেই ইলিশের দামে আগুন।

বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে কলকাতার বাজারে ৫০০ গ্ৰামের ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ রুপিতে। এর থেকে একটু বড় ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম হাঁকা হচ্ছে ৮০০ রুপি। তবে এক কেজির একটু বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ রুপিতে, কোথাও এর দাম চাওয়া হচ্ছে ১ হাজার ৮০০ রুপি পর্যন্ত।

স্থানভেদে পশ্চিমবঙ্গের খুচরা বাজারগুলোতে ইলিশের দামে সামান্য তারতম্য লক্ষ্য করা যায়। মৎস্য ব্যবসায়ীদের আশা, ইলিশের এই সংকট বেশি দিন থাকবে না।

কলকাতার ব্যবসায়ী সমিতির জয়েন্ট সেক্রেটারি বাবলু দাশ জাগোনিউজকে বলেন, ক্রেতারা নিরাশ হচ্ছেন ঠিক, তেমনি আমাদেরও বাজার খারাপ। আশা করছি, মৎস্যজীবীদের জালে ফের ধরা পড়বে রুপালি ইলিশ। তখন দামও থাকবে নাগালের মধ্যে।

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কম্বোডিয়ার টনলে সাপে মাছের অভয়াশ্রম রক্ষায় স্থানীয় নেতৃত্বের প্রশিক্ষণ

কম্পং থম প্রদেশের বোয়েং রিম কমিউনিটি মাছের অভয়াশ্রমের ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে জেলা ও কমিউন কর্মকর্তা, গ্রামপ্রধান ও কমিউনিটি সংগঠনের ২৩ জনকে প্রশিক্ষণ দিয়েছে ওয়ার্ল্ডফিশ ও আইডব্লিউএমআই।

WorldFish১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

ভিয়েতনামের পাঙাশ খামারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ নিয়ে যুক্তরাজ্যের অর্থায়নে গবেষণা

স্টার্লিং বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ২৪ লাখ পাউন্ডের একটি প্রকল্প খতিয়ে দেখবে ভিয়েতনামের পাঙাশ চাষে কীভাবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ গড়ে ওঠে, আর ওষুধ কাজ না করলে চাষিরা কী বিকল্প নিতে পারেন।

AgNavigator১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)