সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

গরমে যেসব সবজি বারান্দার টবেই চাষ করতে পারবেন

শহরের ব্যস্ত জীবনে অনেকেই এখন ছাদ বা বারান্দায় ছোট্ট বাগান গড়ে তুলছেন। বাজার থেকে সবজি কেনা সহজ হলেও নিজের হাতে ফলানো টাটকা সবজি খাওয়ার আনন্দ আলাদা। বিশেষ করে গরমের সময়ে কিছু সবজি খুব সহজেই বারান্দার টবে চাষ করা যায়। অল্প যত্নেই মিলবে ভালো ফলন। চলুন জেনে নেওয়া যাক, গরমকালে বারান্দার টবে কোন কোন সবজি

শহরের ব্যস্ত জীবনে অনেকেই এখন ছাদ বা বারান্দায় ছোট্ট বাগান গড়ে তুলছেন। বাজার থেকে সবজি কেনা সহজ হলেও নিজের হাতে ফলানো টাটকা সবজি খাওয়ার আনন্দ আলাদা। বিশেষ করে গরমের সময়ে কিছু সবজি খুব সহজেই বারান্দার টবে চাষ করা যায়। অল্প যত্নেই মিলবে ভালো ফলন। চলুন জেনে নেওয়া যাক, গরমকালে বারান্দার টবে কোন কোন সবজি চাষ করতে পারবেন সহজেই।

গরম ও বর্ষা দুই মৌসুমেই লাউ ভালো জন্মায়। বড় টব বা ড্রামে লাউয়ের চারা লাগানো সবচেয়ে ভালো। মাটির সঙ্গে গোবর সার মিশিয়ে নিলে গাছ দ্রুত বাড়ে। প্রতিদিন অন্তত ৫-৬ ঘণ্টা রোদ প্রয়োজন। নিয়মিত পানি দিতে হবে, তবে টবে যেন পানি জমে না থাকে। লাউগাছের জন্য মাচা তৈরি করলে ফলন আরও ভালো হয়।

বারান্দার টবে বেগুন চাষ এখন বেশ জনপ্রিয়। দোআঁশ ও ঝুরঝুরে মাটি বেগুন গাছের জন্য উপযুক্ত। গরমে চারা লাগালে দুপুরের অতিরিক্ত রোদ থেকে কিছুটা আড়াল দেওয়া ভালো। টবে জৈব সার ব্যবহার করলে গাছ দ্রুত বড় হয়। নিয়মিত পানি ও সামান্য পরিচর্যায় দীর্ঘদিন বেগুন পাওয়া যায়।

কম জায়গায় চাষ করার জন্য কাঁচামরিচ দারুণ একটি সবজি। ছোট টবেও সহজে মরিচ গাছ বেড়ে ওঠে। দিনে কয়েক ঘণ্টা রোদ পেলেই ভালো ফলন হয়। গাছের গোড়ায় অতিরিক্ত পানি জমতে দেওয়া যাবে না। পোকামাকড়ের আক্রমণ হলে নিমতেল স্প্রে করলে উপকার পাওয়া যায়।

অনেকে মনে করেন টমেটো শুধু শীতকালীন সবজি। তবে গরম সহনশীল কিছু জাতের টমেটো এখন গ্রীষ্মেও চাষ করা যায়। মাঝারি আকারের টবে চারা লাগিয়ে নিয়মিত পানি ও জৈব সার দিলেই গাছ ভালো থাকে। টমেটো গাছ বেড়ে উঠলে খুঁটি দিয়ে বেঁধে দেওয়া ভালো।

গরমের জন্য সবচেয়ে উপযোগী সবজিগুলোর একটি হলো ঢ্যাঁড়স। এই গাছ খুব দ্রুত বড় হয় এবং বেশি যত্নও লাগে না। বড় টব বা গ্রো ব্যাগে সহজেই চাষ করা যায়। প্রতিদিন পর্যাপ্ত রোদ ও নিয়মিত পানি দিলে অল্প সময়েই ফলন পাওয়া যায়।

বারান্দার বাগানের জন্য পুঁইশাক বেশ ভালো একটি বিকল্প। গরমে দ্রুত বাড়ে এবং খুব সহজে পরিচর্যা করা যায়। একটি মাঝারি টবেই পুঁইশাকের লতা ছড়িয়ে পড়ে। মাচা দিলে গাছ সুন্দরভাবে বাড়ে এবং নিয়মিত পাতা সংগ্রহ করা যায়।

অল্প জায়গা আর সামান্য যত্নেই বারান্দাকে সবুজে ভরিয়ে তুলতে পারেন। নিজের হাতে ফলানো টাটকা সবজি যেমন স্বাস্থ্যকর, তেমনি মানসিক প্রশান্তিও এনে দেয়।

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)