সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

গাছের প্রতি এ কেমন আক্রোশ!

রংপুরের কাউনিয়ায় আনোয়ার হোসেন নাম এক দরিদ্র কৃষকের ২০০ পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে পাঁচ লাখেরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী কৃষকের।

রংপুরের কাউনিয়ায় আনোয়ার হোসেন নাম এক দরিদ্র কৃষকের ২০০ পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে পাঁচ লাখেরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী কৃষকের।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার শহীদবাগ ইউনিয়নের কুটিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক আনোয়ার হোসেন ওই ইউনিয়নের লিচু বাগান এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

আনোয়ার হোসেন জানান, চার বছর আগে বাৎসরিক সাড়ে চার হাজার টাকায় স্থানীয় জামে মসজিদের জমিসহ এক একর জমি লিজ নিয়ে বিভিন্ন ধরনের চাষাবাদ করে আসছেন। এর মধ্যে তিনি ২৪ শতক জমিতে ২৫০টি পেঁপের চারা রোপণ করেন। সারি সারি গাছে পেঁপে বড় হচ্ছিলো। কিছুদিনের মধ্যেই বাজারজাত করে এনজিওর কিস্তি ও ছেলেমেয়েদের পড়াশোনার খরচ মেটানোর স্বপ্ন দেখছিলেন তিনি।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা পেঁপে গাছ কেটে তার স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। ২০০টির মতো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে তার প্রায় পাঁচ লাখ টাকা লোকসান হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কেটে ফেলা অবস্থায় ২০০ পেঁপে গাছ মাটিতে পড়ে আছে। কিছুদিন পরে গাছগুলোর পেঁপে বিক্রির উপযোগী হতো।

স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে এ এলাকায় জমি লিজ নিয়ে বিভিন্ন ফল ও ফসলের বাগান করে জীবিকা নির্বাহ করে আসছেন।

শহীদবাগ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন জানান, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতেই পারে। তাই বলে গাছের সঙ্গে এ কেমন শত্রুতা? যারা এ অন্যায় করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়।

উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার জানান, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে কীভাবে প্রণোদনার আওতায় আনা যায়, সে ব্যবস্থা নেওয়া হবে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জিতু কবীর/এমএন/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)