সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

লজ্জাবতী পাতা ছুঁলে কেন চুপসে যায়?

খন্দকার বদিউজ্জামান বুলবুল

খন্দকার বদিউজ্জামান বুলবুল

অন্য অনেক গাছের চেয়ে ভিন্ন ধাচের লজ্জাবতী গাছ। হাতের স্পর্শে জড়োসড়ো হওয়া কিংবা লজ্জায় নিজেকে লুকিয়ে নেওয়ার প্রবণতা। যেন কোনো নববধূর লজ্জাশীল চরিত্র। গাছটি সচরাচর গ্রামের পুকুরে, মেঠোপথের ধার দিয়ে কিংবা বিস্তৃত মাঠের কোনো এক কোণে শোভা পায়।

লজ্জাবতী গাছ, যা উদ্ভিদবিজ্ঞানে মিমোসা পুদিকা নামে সমাদৃত। গাছটি ছোট্ট আকৃতির কাঁটাযুক্ত গুল্ম। লজ্জাবতী গাছের প্রায় ৪০০টিরও বেশি প্রজাতি আছে। এ প্রজাতির উদ্ভিদ শুধু বাংলাদেশ নয় বরং বিশ্বের যে কোনো প্রান্তে দেখতে পাওয়া যায়।

লজ্জাবতী গাছের বৈশিষ্ট্যলজ্জাবতী গাছ সাধারণত ০.৫ থেকে ১.৫ মিটার (১.৫ থেকে ৫ ফুট) লম্বা হয়। পাতাগুলো পালকযুক্ত ও সূক্ষ্মভাবে বিভক্ত। টার্গর নামক পদার্থের কারণে পাতা স্পর্শ করলে দ্রুত ভাঁজ হয়ে যায় এবং কয়েক মিনিট পরে আবার সমতল হয়। ফুলগুলো ছোট ও দেখতে আকর্ষণীয়। গোলাপি বা সাদা ও পুরুষ গাছে গোলাপি-বেগুনি রঙের ফুল থাকে। নারী গাছে সাদা ফুল ফোটে। বীজ ছোট ও শক্ত এবং কালো বর্ণের। পুরুষ গাছ বীজ উৎপন্ন করে না।

চুপসে যাওয়ার কারণলজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে জড়োসড়ো বা চুপসে যাওয়ার বিষয়টি বেশ আকর্ষণীয়। এর পেছনে বিজ্ঞানের এক অসাধারণ প্রক্রিয়া কাজ করে। লজ্জাবতী গাছের পাতার কোষগুলোতে টার্গর নামক তরল থাকে। যখন আমরা পাতা স্পর্শ করি; তখন কোষগুলোতে বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন ঘটে। ফলে টার্গর দ্রুত বাইরে বেরিয়ে যায় এবং কোষের ভেতরের চাপ কমে যায়। পাতার পেশীগুলো শিথিল হয়ে যায় এবং ভেঙে পড়ে। এটি একটি প্রতিরক্ষামূলক কৌশল, যা শিকারীদের বিরুদ্ধে গাছটিকে রক্ষা করতে সাহায্য করে।

লজ্জাবতীর ওষুধি গুণবিভিন্ন রোগ নিরাময়ে ও অসুস্থ শরীরকে সুস্থ করতে লজ্জাবতী গাছের পাতা, মূল, ডগা, ফুল ও বীজ বেশ উপকারী। মুখের ব্রণ ও কালো দাগ দূর করতে পাতার পেস্ট উপকারী। গাঁট ও স্নায়ুবিক ব্যথা উপশমে লজ্জাবতী গাছ কার্যকর। আর্থ্রাইটিসে পাতার বা শিকড়ের নির্যাস ব্যবহার করা হয়। মাথাব্যথা নিরাময়ে পাতার পেস্ট কপালে ব্যান্ডেজ করে ব্যবহার করা যায়। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে পাতা বা বীজের নির্যাস এবং কাশি ও বমি বমি ভাব দূর করতে পাতা বা ফুলের নির্যাস যথেষ্ট উপকারী। প্রদাহ কমাতে ও ক্ষত নিরাময়ে শেকড়ের নির্যাস কার্যকর।

তবে ওষুধি কাজে লজ্জাবতী গাছ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা প্রেসক্রিপশন ব্যবহার করতে হবে। এটি কিছু ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া দেখাতে পারে। গর্ভবতী বা স্তন্যদানকারী নারীর জন্য উপযুক্ত না-ও হতে পারে।

লেখক: শিক্ষার্থী, আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)