সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

নেত্রকোনায় অসহায় কৃষকের ধান কেটে দিলো যুবলীগ

নেত্রকোনায় যুবলীগ নেতা অ্যাডভোকেট মাশহুদুল মান্নান তৃষার নেতৃত্বে হাওর অঞ্চলে অসহায় কৃষকের কয়েকটি জমির পাকা ধান কেটে দিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা। যুবলীগের কেন্দ্রীয় কমিটির চলমান কর্মসূচির অংশ হিসেবে অসহায় কৃষকের জমির ধান কেটে দেওয়া হয়।

নেত্রকোনায় যুবলীগ নেতা অ্যাডভোকেট মাশহুদুল মান্নান তৃষার নেতৃত্বে হাওর অঞ্চলে অসহায় কৃষকের কয়েকটি জমির পাকা ধান কেটে দিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা। যুবলীগের কেন্দ্রীয় কমিটির চলমান কর্মসূচির অংশ হিসেবে অসহায় কৃষকের জমির ধান কেটে দেওয়া হয়।

জেলা সদরের শিমুলজানি গ্রামের কৃষক নূরুল ইসলাম খান। পাকা ধান নিয়ে শ্রমিক সংকটের কারণে কয়েকদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন। তিনি বলেন, একজন শ্রমিককে রোজ এক হাজার টাকা দিতে হয়। একদিকে শ্রমিক সংকট ও অন্যদিকে হাতে টাকা না থাকায় ধান কাটতে পারছিলাম না। গত বৃহস্পতিবার রাতে স্থানীয় বাজারে বসে এ নিয়ে কথা বলছিলাম। এসময় একজন ছাত্র ফোন করে যুবলীগ নেতা অ্যাডভোকেট মাশহুদুল মান্নান তৃষাকে বিষয়টি জানায়। পরে শুক্রবার সকাল থেকে ২০ জনের মতো নেতাকর্মী এসে আমার একটি ক্ষেতের পাকা ধান কেটে দিয়ে যায়।

ধান কাটায় অংশ নেন নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আহমেদ রসি, আমিনুল ইসলাম, পাভেল আহমেদ, সাজ্জাদ আহমেদ সিদ্দিকী, উদীচীর দপ্তর সম্পাদক ঝলক সরকার, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসিব হৃদম, সাংগঠনিক সম্পাদক শুভ সরকারসহ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীবৃন্দ।

যুবলীগ নেতা অ্যাডভোকেট মাশহুদুল মান্নান তৃষার বলেন, আমরা জানতে পারি কৃষক নূরুল ইসলাম খান শ্রমিক সংকটের কারণে পাকা ধান কাটতে পারছেন না। আবহাওয়ার পূর্বাভাসে আগাম বন্যা শিলাবৃষ্টির কারণে ক্ষতির আশঙ্কা থাকায় আমরা নেতাকর্মীরা স্বেচ্ছাসেবী হিসেবে সারাদিন কাজ করে জমির ধান কেটে দিয়েছি। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনামতো আমরা মানবিক এসব কাজ করে যাচ্ছি।

এইচ এম কামাল/বিএ

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)