মিরসরাইয়ে ইলিশ আহরণ বেড়েছে দ্বিগুণ
চট্টগ্রামের মিরসরাইয়ের ডোমখালী-সাহেরখালী বঙ্গোপসাগর মোহনায় ইলিশ আহরণ বেড়েছে। বিগত কয়েক বছরের তুলনায় আহরণ বাড়ায় জেলেরাও খুশি। কেননা শিল্পায়নের কারণে ইলিশ প্রজনন কেন্দ্রটি বাধাগ্রস্ত হওয়ায় উল্লেখযোগ্য হারে কমছে ইলিশ উৎপাদন।
