৮ থেকে ২৯ অক্টোবর ২২ দিন ইলিশ ধরা, মজুত ও বিক্রি নিষিদ্ধ
মা ইলিশের প্রজনন নিশ্চিত করতে জাতীয় টাস্কফোর্স সভায় নিষেধাজ্ঞার সময় ঠিক হয়েছে; জেলেরা ভিজিএফের খাদ্য সহায়তা পাবেন, প্রজননক্ষেত্রে নজরদারি ও অবৈধ জাল অপসারণে অভিযান জোরদার হবে।
মা ইলিশের প্রজনন নিশ্চিত করতে জাতীয় টাস্কফোর্স সভায় নিষেধাজ্ঞার সময় ঠিক হয়েছে; জেলেরা ভিজিএফের খাদ্য সহায়তা পাবেন, প্রজননক্ষেত্রে নজরদারি ও অবৈধ জাল অপসারণে অভিযান জোরদার হবে।
বাংলাদেশের বেনাপোল বন্দর দিয়ে গত দুই মাসে প্রায় সাত কোটি টাকা মূল্যের প্রায় সাড়ে তিন লাখ কেজির (৩৫০ টন) বেশি ইলিশ বাংলাদেশে আমদানি করেছে ১৯টি আমদানিকারক প্রতিষ্ঠান। যদিও দেশের অনেক বাজারেই এসব মাছ বাংলাদেশের মাছ বলেই বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে।
কক্সবাজারের ফিশারিঘাটে এক ট্রলারের ২ হাজার ২০০ ইলিশ বিক্রি হলো ২৬ লাখ ৪০ হাজার টাকায়; তবে জেলার ৬ হাজার ট্রলারের ৪ হাজারই ঘাটে পড়ে আছে, আর ইলিশ আহরণ নেমেছে তলানিতে।
গুজরাটের ডিমওয়ালা ইলিশ আসছে বাংলাদেশে, আর দুর্গাপূজার আগে পদ্মা-মেঘনার ইলিশ চেয়ে আবেদন করেছে ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন।
মার্চে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর হাতে আটক হন ১৬ জেলে; লক্ষ্মীপুরের ৯ জন এখনও বন্দি।
জেলার ৫০ হাজার পুকুরে মাসে ১ হাজার ৩৩৪ টন ইউরিয়া ও সমপরিমাণ টিএসপির চাহিদা মেটানো হচ্ছে ফসলের বরাদ্দ থেকে, অথচ সেপ্টেম্বরে টিএসপির মোট বরাদ্দই ১ হাজার ৪৫ টন।
বরিশালের মুলাদী বন্দরে সাদা পোয়া মাছকে কৃত্রিমভাবে লাল করতে ক্ষতিকর রাসায়নিক মেশানোর সময় ভ্রাম্যমাণ আদালত মাছ জব্দ করে নয়াভাঙনী নদীর তীরে মাটিচাপা দেয়।
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ বাস্তবায়নে জাতীয় টাস্কফোর্সের সভায় সিদ্ধান্ত: ৮ থেকে ২৯ অক্টোবর সারাদেশের নদী ও সাগরে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও কেনাবেচা বন্ধ; প্রজননক্ষেত্রে সমন্বিত অভিযান আর নিষেধাজ্ঞা মানা জেলেদের খাদ্য সহায়তা।
২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্টে ২২টি প্রতিষ্ঠান ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি করেছে, যার ৯১ দশমিক ৬৬ শতাংশই আগস্টে; যশোরের বাজারে দেশি ও বিদেশি ইলিশের দামের ব্যবধান কেজিতে প্রায় ২ হাজার টাকা।
চাঁদপুরের ইলিশের আড়ত বড় স্টেশন মাছঘাটে বিক্রির জন্য পচা ইলিশ সংরক্ষণ করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে বাসস্টেশন মাছঘাটে এলাকায় এ অভিযান পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে ৬ হা
বেনাপোল বন্দর দিয়ে জুলাই-অগাস্টে ১৯টি প্রতিষ্ঠান প্রায় সাত কোটি টাকার ইলিশ আমদানি করেছে, যার বেশিরভাগই ভারতের গুজরাট থেকে আসা।
২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত খুলনা ও কক্সবাজারে ১৩১ জন চাষির সঙ্গে সমন্বিত বহুস্তর মাছ চাষের সাতটি মডেল পরীক্ষা করেছে ওয়ার্ল্ডফিশ; সেরা পুকুর মডেলে বিনিয়োগের ওপর মুনাফা এসেছে ১৮১ শতাংশ।
পূজার আবহে কলকাতার বাজারে বেড়েছে ইলিশের চাহিদা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দামও। বিশেষ করে এক কেজি বা তার বেশি ওজনের তাজা ইলিশের সংকট দেখা দিয়েছে। ফলে ক্রেতাদের কেউ ছোট আকারের তাজা ইলিশ কিনছেন, কেউ ভরসা করছেন হিমঘরে সংরক্ষিত মাছের ওপর।