রাজশাহীর আম বাজারে আসছে ১৫ মে
চলতি মৌসুমে রাজশাহীতে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি (ম্যাঙ্গো ক্যালেন্ডার) ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ মে হতে গাছ থেকে আম নামাতে পারবেন চাষি ও ব্যবসায়ীরা।
চলতি মৌসুমে রাজশাহীতে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি (ম্যাঙ্গো ক্যালেন্ডার) ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ মে হতে গাছ থেকে আম নামাতে পারবেন চাষি ও ব্যবসায়ীরা।
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা নওগাঁয় গত দুই দশকে বাড়ছে আম বাগানের পরিসর। গত বছর দেশের মধ্যে সর্বোচ্চ আম উৎপাদন হয় উত্তরের এ জেলায়। চলতি মৌসুমে সাড়ে ৪ লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ।
ফরিদপুরের মধুখালীতে এবার লিচুর ফলন বিপর্যয় হয়েছে। এবছর আবহাওয়া অনুকূলে না থাকায় ফলন মোটেও ভালো হয়নি। মূলত অনাবৃষ্টি ও টানা তাপপ্রবাহের কারণে এ ফলন বিপর্যয় দেখা দিয়েছে।
মাটির গুণাগুণ ও আবহাওয়ার কারণে সাতক্ষীরার আম দেশের অন্য এলাকার তুলনায় আগে পরিপক্ব হয়। ফলে আমের ভালো দাম পান এই অঞ্চলের কৃষকরা। চলতি মৌসুমে আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে প্রশাসনের বেঁধে দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী জেলায় আম সংগ্রহ ও বাজারজাত কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার লিচু বাগানগুলোতে এবার বাম্পার ফলন হয়েছে। ফলে ব্যবসায়ীরা অধিক লাভের অপেক্ষায় দিন গুনছেন। তবে অপেক্ষার প্রহর প্রায় শেষ, এবার বিক্রির পালা।
আমরা প্রায় সবাই পেয়ারা পছন্দ করি – মিষ্টি, সামান্য টকটকে এই ফলটি ভিটামিন সি-তে ভরপুর। সেই সঙ্গে জুস, জ্যাম কিংবা স্প্রেডের জন্য দারুণ একটি উপাদান। কিন্তু এখন আলোচনায় উঠে এসেছে পেয়ারা পাতার চা, যা তার অসাধারণ স্বাস্থ্য উপকারিতার জন্য জনপ্রিয়তা পাচ্ছে।
সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকিয়ে বাজারজাত করার সময় ট্রাকভর্তি গোবিন্দভোগ আম জব্দ করা হয়েছে। পরে সেগুলো নষ্ট করে ফেলা হয়।
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টিতে ২৪৮ হেক্টর জমির ধান ও আম ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ১৭৫ হেক্টর জমির ধান ৭৩ হেক্টর জমির আমের ক্ষতি হয়েছে।
সিরাজুল ইসলাম রেখন। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের হাঁটুভাঙা গ্রামের বাসিন্দা। গরুর খামার থেকে শুরু করে ঠিকাদারি ও পাথরের ব্যবসা ছিল তার। কিন্তু কোনো কিছুতেই সাফল্য আসছিল না। ২০১৩ সালে সিলেটে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ব্যবসায় লোকসানের মুখে পড়েন। ব্যর্থ হয়ে সবকিছু ফেলে চলে যান গ্রা
চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর উপজেলায় শিলাবৃষ্টিতে আম এবং ধানের ক্ষতি হয়েছে।
বাজারে এসে গেছে কাঁচা আম। কেউ খাচ্ছেন লবণ-মরিচে ডলে, কেউ দিচ্ছেন ডালে। বৈয়ম ভরে আচার হয়ে সেসব সারা বছরের জন্য ঘরে ঢুকবে কারও কারও। কিন্তু তরকারি খেয়ে দেখবেন না? কাঁচা আম ও কাঁচামরিচ দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখুন। দক্ষিণ ভারতীয় এ রেসিপি একবার চেখে যদি ভালো লাগে, দেখবেন এটা আপনার হয়ে যাবে।
বাংলাদেশের জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) বা ভৌগোলিক নির্দেশক পণ্য এখন ৫৫টি। এর মধ্যে নতুন করে সনদ পেয়েছে ২৪টি।
গাছ থেকে আম পাড়া ও বাজারজাত করার জন্য আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন।