ইলিশ মাছে ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়া যাচ্ছে: মৎস্য উপদেষ্টা
ইলিশ মাছে ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়া যাচ্ছে বলে এক গবেষণার বরাত দিয়ে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
ইলিশ মাছে ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়া যাচ্ছে বলে এক গবেষণার বরাত দিয়ে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
বন্যপ্রাণী রক্ষায় ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, অনেকেই বোবা প্রাণীদের ওপর জুলুম করে। অথচ কোনো ধর্মে তা সমর্থন করে না। বন্যপ্রাণী রক্ষায় সবাইকে নিঃস্বার্থে কাজ করতে হবে।
আগামী ৪ থেকে ২৫ অক্টোবর মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান শুরু হচ্ছে। এবার আশ্বিনী পূর্ণিমার পূর্বের ৪ দিন এবং অমাবস্যার পরের ৩ দিনকে অন্তর্ভুক্ত করে মোট ২২ দিন এই অভিযান চলবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কোনো চাপে নয়, দুর্গাপূজা উপলক্ষে ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে। দুর্গাপূজায় সৌজন্যবোধ ও অনুরোধের কারণে এ বছর ভারতে ১২০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম।
মৎস্য২০২৫ সালের দুর্গাপূজা উপলক্ষে ভারতে শর্তসাপেক্ষে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার, প্রতি কেজির ন্যূনতম রপ্তানি মূল্য ১২ দশমিক ৫ মার্কিন ডলার। দেশে চড়া দামের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হয়।
অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ভারতের বারবার অনুরোধে দুর্গাপূজায় ১২০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। তবে এ বছর আগের তুলনায় কম এবং উচ্চ মূল্যে রপ্তানি করা হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, 'অবৈধ জাল ও জাটকা নিধন পুরোপুরি বন্ধ না হওয়ায় ইলিশের উৎপাদন কমেছে। এছাড়া নদীর নাব্য, জলবায়ু পরিবর্তন, তথাকথিত উন্নয়নসহ নানা প্রাকৃতিক কারণে ইলিশের উৎপাদন কমছে।'
সরবরাহ কম থাকায় পাশাপাশি চাঁদাবাজি ও ডিজেলের দাম বেশি হওয়ায় কারণে দেশে বর্তমানে ইলিশের দাম বেশি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, 'মৎস্যজীবীরা ন্যায্য অধিকার ফিরে পাবেন।'
দ্রুততম সময়ের মধ্যে পূর্বাচলে বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলের সীমানা চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের ১৮ কোটি মানুষেরই পরিবেশ সচেতন হওয়া জরুরি।
হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সরকার স্থায়ী সমাধানের পথে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এজন্য আমাদের ধৈর্য ধরতে হবে।
ফল, সবজি ও বিভিন্ন ফসল সংরক্ষণের জন্য দেশে ১০০ মিনি হিমাগার তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।