ফসলসাতক্ষীরায় লবণসহিষ্ণু বিনাধান-২৩ কাটার মধ্য দিয়ে আমন ধান কাটা শুরু
২০২৫ সালের ২১ সেপ্টেম্বর সাতক্ষীরা সদরের ছনকা গ্রামে বিনার মাঠ দিবসে লবণাক্ততা ও জলমগ্নতা সহনশীল বিনাধান-২৩ কাটা শুরু হয়। বিজ্ঞানীরা জানান, জাতটি ৮ ডিএস/মিটার লবণাক্ততা ও ১৫ দিন পর্যন্ত জলমগ্নতা সহ্য করে, আর সাতক্ষীরায় ১১২ দিনেই কাটা হয়েছে।
