সারের সংকট নেই, মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ
ফেনীর ফুলগাজীতে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেছেন, দেশে পর্যাপ্ত সার মজুত আছে; একটি চক্র কৃত্রিম সংকট তৈরি করতে চাইছে, আর প্রথম ধাপে ১ লাখ ১০ হাজার কৃষি কার্ড বিতরণ হবে।
ফেনীর ফুলগাজীতে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেছেন, দেশে পর্যাপ্ত সার মজুত আছে; একটি চক্র কৃত্রিম সংকট তৈরি করতে চাইছে, আর প্রথম ধাপে ১ লাখ ১০ হাজার কৃষি কার্ড বিতরণ হবে।
কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পেঁয়াজ, কাঁচামরিচ ও টমেটোর মতো আমদানিনির্ভর পণ্যগুলোর পর্যায়ক্রমে উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ এবং প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসবে দেশ। পণ্যভেদে এ সময় সর্বোচ্চ চার বছর বলেও জানান মন্ত্রী।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে কোনো সারের সংকট নেই। তারপরও বিশৃঙ্খলা হচ্ছে। কারণ, সার নিয়ে প্লানওয়াইজ (পরিকল্পিত) ষড়যন্ত্র হচ্ছে।
মাছ উৎপাদনে মান কঠোরভাবে নিশ্চিত করে রপ্তানি বাড়ানোর তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মাছের খাদ্য উৎপাদনে সরকারি গাইডলাইন মেনে চলতে উৎপাদনকারীদের দুই মাস সময় দিয়েছে সরকার। মাছের খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং বাজারে থাকা পণ্য পরিদর্শন ও পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আমিন উর রশিদ।
এবার ১৬ থেকে ৩০ আগস্ট ২০২৬ সারাদেশে একযোগে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হবে। অন্যদিকে মৎস্য খাতে অবদান রাখা ১৪ উদ্যোক্তাকে স্বর্ণ পদক দেওয়া হবে।
মৎস্য২০২৬ সালের ১৮ জুলাই চট্টগ্রাম সার্কিট হাউজে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও খামারিদের বীজ, সার ও গবাদিপশুর টিকা দেওয়া হচ্ছে এবং ১৫ দিনের মধ্যে বন্যাকবলিত এলাকার সব গবাদিপশুকে ক্ষুরা রোগের টিকা দেওয়া হবে।
পরিবেশ২০২৬ সালের ১৪ জুলাই কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে বীজ ও সার দেবে সরকার। দুর্গত এলাকায় গবাদিপশুর জন্য শুকনা খাদ্য সরবরাহ এবং খুরা রোগের টিকা দেওয়ার নির্দেশের কথাও জানান তিনি।
ফসলকৃষি বিভাগের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ২০২৬ সালের ১১ জুলাই পর্যন্ত দেশের ১২ জেলায় ২৮ হাজার ৬১০ হেক্টরের বেশি জমির ফসল আক্রান্ত হয়। চট্টগ্রামে ভেসে যায় হাজারো পুকুর ও চিংড়ি ঘেরের মাছ।
সারা দেশে বর্তমানে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ করা হয় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন-উর-রশিদ। বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস‌্য সেলিনা সুলতানার এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ফল২০২৬ সালের ১৮ জুন ঢাকায় জাতীয় ফল মেলা উদ্বোধন করে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, কাঁঠাল দিয়ে শিঙাড়া, সমুসা ও কাবাব তৈরি হচ্ছে এবং এসবের পুষ্টিগুণ অনেক বেশি; ফল আমদানি কমছে এবং কাঁঠাল রপ্তানি নিয়ে চীনের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানান তিনি।
লাইভস্টকসাভারের কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরির উপপরিচালক ডা. মোহাম্মদ মাহবুবুল আলম ২০২৬ সালের ২৭ মে রেডিও কলোনি পশুর হাটে সরকারি দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যান; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রী শোক প্রকাশ করেন।
দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।