পেয়ারা বাগান পরিচর্যার সময় সাপের কামড়ে একজনের মৃত্যু
ঝিনাইদহের কোটচাঁদপুরের তালিনা গ্রামে সাপের কামড়ে আব্দুর রাজ্জাক (৫৮) নামের একজনের মৃত্যু হয়েছে।
ঝিনাইদহের কোটচাঁদপুরের তালিনা গ্রামে সাপের কামড়ে আব্দুর রাজ্জাক (৫৮) নামের একজনের মৃত্যু হয়েছে।
যশোরের এক গ্রামে 'সাপের কামড়ে' অসুস্থ হয়ে হাসপাতালে আসছেন রোগীরা। অসুস্থদের দাবি, 'জিন সাপে তাদের কামড়েছে।' গত এক সপ্তাহে অজানা এই সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন অন্তত ৩০ ব্যক্তি। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন। বাকিরা স্থানীয় ওঝা ও কবিরাজের কাছে চিকিৎসা নিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্ষেতে কাজ করার সময় মিলন আলী (৪০) নামে এক কৃষককে কামড় দিয়েছে বিষধর 'রাসেলস ভাইপার'। সাপটিকে জীবিত অবস্থায় ধরে বস্তায় ভরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ওই কৃষক।
মাদারীপুরের শিবচরে রাসেলস ভাইপারের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মুমিন শেখ (৫৫) নামে এক কৃষক। রোববার (৭ জুলাই) রাতে শিবচরের চরজানাজাত এলাকার পদ্মা নদীর পাড়ে এই ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচরে একই দিনে তিন কৃষককে সাপে কামড় দিয়েছে। এদের মধ্যে দুজন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। অপরজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে দুজন মারা গেছেন। রোববার (৭ জুলাই) ভোরে উপজেলার চৌটাকী ও বামুনিয়া নিটাল ডোবা এলাকায় তাদের সাপ দংশন করে।
সাপের কামড়ে মানুষের মৃত্যু হয়েছে, এমন খবর প্রায়ই শোনা যায়। কিন্তু মানুষের কামড়ে সাপ মারা গেছে, এমন ঘটনা অবশ্যই বিরল। সম্প্রতি এমন অদ্ভুত ঘটনাই ঘটেছে ভারতের বিহার রাজ্যে। সেখানে সাপকে কামড় দিয়ে মেরে ফেলেছেন এক যুবক।
চট্টগ্রামের রাউজানে সাপের কামড়ে রনজি পাল (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
কামড় দেওয়া রাসেলস ভাইপার মেরে বস্তায় করে ফের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছেন মো. রুবেল (২৬) নামের এক যুবক।
কুষ্টিয়ার দৌলতপুরে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম সোয়াদ ইসলাম (৫)। উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী চৌপাড়া গ্রামের সুখ চাদের ছেলে সে।
পটুয়াখালীর কলাপাড়ায় মাছ ধরার জালে ধরা পড়েছে রাসেলস ভাইপার। প্রায় ৪ ফুট লম্বা সাপটি বুধবার (৩ জুলাই) সকালে উপজেলার লতাচাপলী ইউনিয়নের তুলাতলীতে টুকু মিয়ার বাড়ির সামনে ধরা পড়ে।
২০ দিন বন্ধ থাকার পর বুধবার (৩ জুলাই) খুলেছে প্রাথমিক বিদ্যালয়। স্কুল খুলেই রাজশাহীর একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে দেখা মিলেছে বিরল প্রজাতির রাসেলস বোয়া (বালি বোড়া) সাপের।
সাতক্ষীরার তালায় বিষধর সাপের কামড়ে আছিয়া বেগম (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) রাত ৮টার দিকে উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। আছিয়া বেগম রায়পুর গ্রামের নান্টু গাজীর স্ত্রী।