জয়পুরহাটে কৃষি কেন্দ্রগুলো এখন ‘ভূতুড়ে বাড়ি’, সেবা বঞ্চিত কৃষক
প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় আধুনিক কৃষি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আশির দশকে জয়পুরহাটের ৩২টি ইউনিয়নে নির্মাণ করা হয়েছিল 'কৃষি সম্প্রসারণ ও পরামর্শ প্রদান কেন্দ্র'। কিন্তু দীর্ঘ কয়েক যুগের অবহেলা আর সংস্কারের অভাবে এই কেন্দ্রগুলো এখন একেকটি 'ভুতুড়ে বাড়িতে' পরিণত হয়েছে। জরাজীর্ণ ভবনগুলো আগাছায় ঢেকে গিয়ে




