খাদ্যের সন্ধানে শহরে হাজারও বানর
মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া বন্দরে মুক্তভাবে বেড়ে ওঠা ছোট-বড় প্রায় এক হাজার বানর ভালো নেই। তারা খাবারের জন্য শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। প্রাণীগুলোর অত্যাচারে অতিষ্ঠ শহরবাসী। অনেকে মারধরও করছেন। এতে হুমকিতে পড়েছে বানরগুলো।
