বৃক্ষমেলায় তরুণদের পছন্দের শীর্ষে ইনডোর প্ল্যান্টস
রাজধানীতে চলমান জাতীয় বৃক্ষমেলায় গাছপ্রেমীদের মাঝে তরুণদের ভিড়ও লক্ষ্য করা গেছে। তাদের আগ্রহ শুধু ফুল ও ফলের গাছ নয়। তরুণ-তরুণীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে ঘর সাজানোর উপযোগী নানা রকম ইনডোর প্ল্যান্টস।
