আগাম শিমের ফলন বিপর্যয়, কৃষকের বোবা কান্না
পাবনার ঈশ্বরদীতে পরপর ৩ দফা অতিবৃষ্টির ফলে আগাম শিমের ফলন বিপর্যয় হয়েছে। উপজেলার ৯১০ হেক্টর জমির অধিকাংশ পানিতে ডুবে যাওয়ায় পোকার আক্রমণে গোড়া পচে যাচ্ছে। পাতা শুকিয়ে হলুদ হয়ে গেছে। ঝরে গেছে ফুল। ফলে মারাত্মক ফলন বিপর্যয় দেখা দিয়েছে। গত বছর এ মৌসুমে প্রতিদিন ১ বিঘা জমিতে ৪০-৫০ কেজি শিম সংগ্রহ করা যে
