শব্দদূষণে থমকে যাওয়া রাত: আমাদের উল্লাস কি অন্যের দীর্ঘশ্বাস?
খন্দকার বদিউজ্জামান বুলবুল
খন্দকার বদিউজ্জামান বুলবুল
‎মানুষের ক্যালেন্ডারে থার্টি ফার্স্ট নাইট মানে নতুনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে উল্লাস আলো, শব্দ আর রঙের উৎসব। কিন্তু শহরের আকাশের নিচে, গাছের ডালে, নালার পাশে, ছাদের কোণে কিংবা খোলা মাঠে চলে আরেকটি নীরব ক্যালেন্ডার। যেখানে বসবাস করে পাখি ও নানা ধরনের প্রাণী। সেখানে দিন বদলায় না আতশবাজির আলোয়; বদলায়
বন্যপ্রাণী রক্ষায় ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, অনেকেই বোবা প্রাণীদের ওপর জুলুম করে। অথচ কোনো ধর্মে তা সমর্থন করে না। বন্যপ্রাণী রক্ষায় সবাইকে নিঃস্বার্থে কাজ করতে হবে।
রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় খাঁচা থেকে বের হওয় যাওয়া সিংহীটিকে ফের নিরাপদে খাঁচায় ঢোকাতে সক্ষম হয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এদিকে, ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি মদের দোকানে কর্মীরা কাজে এসে একটি দৃশ্য দেখে হতবাক হয়ে যান। তারা দেখতে পান, একটি বন্য র‌্যাকুন দোকানে ঢুকে মদ পান করে মাতাল অবস্থায় পড়ে আছে।
ভারতের শহরাঞ্চলে পথকুকুর নিয়ে চলমান বিতর্কের মধ্যেই নতুন এক গবেষণায় উঠে এসেছে ভিন্নচিত্র। রাজধানী দিল্লিসহ ১০টি শহরের ১ হাজার ৬৩ জনকে নিয়ে করা জরিপে দেখা গেছে, ৯১ দশমিক ৪ শতাংশ মানুষ মনে করেন, তাদের এলাকায় থাকা পথকুকুর অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখে এবং সামগ্রিকভাবে এলাকা নিরাপদ রাখে।
পরিবেশপাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরের পুকুরে আটটি কুকুরছানাকে বস্তায় ভরে ডুবিয়ে হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা চেয়ে ২০২৫ সালের ২ ডিসেম্বর ইউএনও ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী; তাঁর ভাষ্য, তখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে একটি মেছো বাঘের ছানা উদ্ধার করেছেন স্থানীয়রা। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী রঙ্গাচড়া এলাকার ধানক্ষেত থেকে ছানাটি উদ্ধার করা হয়। পরে সেটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়নে নির্মাণকাজ চলাকালে আহত হওয়া এক কোবরার প্রাণ বাঁচাতে দুই ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে বিক্রম নগর শিল্পাঞ্চলে খনন কাজ চলাকালে সাপটি আহত হয়।
ফরিদপুরের সালথায় একটি ধানক্ষেত থেকে মেছো বিড়ালের তিনটি ছানা উদ্ধার করা হয়েছে। কৃষকরা ধান কাটার সময় ছানাগুলো পাওয়ার পর বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রাণীদের অবাধ বিচরণ কমে গেছে। অব্যবস্থাপনা, অতিরিক্ত মানুষের আনাগোনা, চুরি করে গাছ-বাঁশ উজাড়, বনের ভেতর রেল ও সড়কপথ করাসহ বিভিন্ন কারণে বনে প্রাণীদের বিচরণ কমে এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বনে প্রাণীর সংখ্যা কমে যাওয়ার বিষয়টি মানতে নারাজ বন বিভাগ।
প্রাণী খাদ্যের দাম নিয়ন্ত্রণে একটি নীতিমালা করা হবে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রাণিখাদ্যের দাম কমাতে এ খাতের ব্যবহৃত বিদ্যুতের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
২০৫০ সালের মধ্যে বনে-জঙ্গলে বিচরণ করা বন্য (ফেরাল) বিড়াল সম্পূর্ণ নির্মূল করার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। এমন ঘোষণার পর দেশটিতে তীব্র সমালোচনা শুরু হয়েছে। প্রায় এক দশক আগে এমন একটি উদ্যোগ নেওয়া হলে তখনও পরিবেশবাদীদের তীব্র সমালোচনার মুখে পড়েছিল এ প্রস্তাব।