বন উজাড় করে অর্থনৈতিক অঞ্চল, হরিণ কমেছে ৮০ শতাংশ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার উপকূলীয় বনাঞ্চলে একসময় হরিণ ছিল ১০-১২ হাজার। সেই সংখ্যা এখন কমে দাঁড়িয়েছে দুই হাজার ৪০০ মাত্র! অন্যান্য বন্যপ্রাণী ও গাছ-গাছালির সংখ্যাও কমেছে উল্লেখযোগ্য হারে।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার উপকূলীয় বনাঞ্চলে একসময় হরিণ ছিল ১০-১২ হাজার। সেই সংখ্যা এখন কমে দাঁড়িয়েছে দুই হাজার ৪০০ মাত্র! অন্যান্য বন্যপ্রাণী ও গাছ-গাছালির সংখ্যাও কমেছে উল্লেখযোগ্য হারে।
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বসতঘর থেকে ৬৯টি গোখরা সাপের বাচ্চা পাওয়া গেছে। সাপ আতঙ্কে দিন কাটছে ওই পরিবারের সদস্যদের। উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এক কেজি বা তারচেয়ে বড় ইলিশ কিনতে চাইলে আপনাকে দু-তিন বাজার ঘুরতে হবে। কারণ বাজারে বড় সাইজের ইলিশ মাছের সরবরাহ কম। এরপর যখন কোথাও এ মাছ খুঁজে পাবেন, সেখানে দাম শুনে মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা হবে। এখন এক কেজি বা এর চেয়ে কিছুটা বড় ইলিশের দাম ৩ হাজার ৪০০ থেকে ৪ হাজার টাকায় উঠেছে।
শাকসবজি২০২৫ সালের এপ্রিলে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ করা পেঁয়াজ তুলছিলেন বিমল চন্দ্র দাশ ও সেবিকা রানী দাশ দম্পতি; ফলন ভালো হয়েছে বলে জানান তাঁরা।
চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডে দাম না পাওয়ায় ক্ষেতে নষ্ট হচ্ছে টমেটো। বাজারে প্রতি কেজি টমেটো পাইকারি বিক্রি হচ্ছে ৩-৫ টাকায়। ফলে টমেটো বিক্রি করে উৎপাদন খরচ তুলতে পারছে না কৃষক। তাই ক্ষেত থেকে টমেটো তুলছে না চাষিরা। চাষিদের অভিযোগ দুই উপজেলায় হিমাগার থাকলে এভাবে ক্ষেতে নষ্ট হতো না টমেটো।
ফলচট্টগ্রামের মিরসরাইয়ের চার ইউনিয়নের চরে ২০২৫ সালের মৌসুমে প্রায় ১২০০ একর জমিতে তরমুজ চাষ হয়েছে, যা ২০২২ সালে ছিল ১৪৫ একর। উপজেলা কৃষি অফিস ৩৫ থেকে ৪০ হাজার মেট্রিক টন ফলনের আশা করছিল, যার বাজারমূল্য প্রায় শত কোটি টাকা।
চট্টগ্রামের মিরসরাইয়ে ১৬ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। সাপটি আঘাত পেয়ে আহত হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফের বনে অবমুক্ত করেন বনরক্ষীরা। এতে সহযোগিতা করে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ নামে একটি সংগঠন।
চট্টগ্রামের মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নে পর্যাপ্ত পানির অভাবে দেড় হাজার একর জমিতে বোরো ধান চাষ করতে পারছেন না কৃষকেরা। পানির ব্যবস্থা করা গেলে বোরো মৌসুমেও ধান চাষের আওতায় আসতে পারে পরিত্যক্ত থাকা এসব কৃষিজমি। গভীর নলকূপ, ছড়া ও খাল খননের মাধ্যমে বাওয়াছড়া সেচ প্রকল্প থেকে পানি সরবরাহের দাবি কৃষকদের।
ফসলচট্টগ্রামের মিরসরাই উপজেলার প্রথম মাশরুম চাষি হিসেবে পরিচিত ষাটোর্ধ্ব আবুল কাশেম ২০২২ সালে মাত্র ১০ হাজার টাকা পুঁজি নিয়ে মাশরুম চাষ শুরু করেন। ২০২৫ সালের মার্চে তাঁর খামারে দিনে ৫ থেকে ৭ কেজি মাশরুম উৎপাদন হচ্ছিল।
চট্টগ্রামের সীতাকুণ্ডের অলিনগর বেড়িবাঁধ এলাকায় একটি মায়া হরিণকে আটকে রাখার ঘটনা ঘটেছে। পরে উপকূলীয় বন রক্ষীদের সহযোগিতায় হরিণটি উদ্ধার করা হয়।
শাকসবজিচট্টগ্রামের মিরসরাইয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে উপজেলা কৃষি অফিসের প্রদর্শনী প্লটে ৫০ শতক জমিতে ব্রোকলির ভালো ফলন পান তরুণ কৃষি উদ্যোক্তা মোহাম্মদ মামুন। এসএসিপি প্রকল্পের আওতায় সে মৌসুমে উপজেলায় ১৫ জন কৃষক ৫ একরে ব্রোকলি চাষ করেন।
কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ের পাদদেশে তামাক ক্ষেতের কিনারা থেকে বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কৃষিখাত আধুনিকায়নের লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এলাহাবাদে কৃষিযন্ত্র তৈরি করার কারখানা স্থাপন করেছে বাংলামার্ক লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। সেখানে নিত্যনতুন নানা কৃষিযন্ত্র তৈরি করা হচ্ছে। প্রতিষ্ঠানটির সর্বশেষ সংযোজন 'ব্রি গ্রেইন কালেক্টর'। যা দিয়ে চাতাল থেকে ধান গম সংগ্রহ করা যাবে।