সরবরাহ কমার অজুহাত, দাম বেড়েছে দেশি ফলের
গত কয়েকদিন নানা অপ্রীতিকর ঘটনার পর স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীসহ পুরো দেশ। বাজারে কমতে শুরু করেছে তরকারি ও মাছ-মুরগির দাম। তবে এখনও ঊর্ধ্বমুখী আম, পেয়ারা, পেঁপেসহ দেশি ফলের দাম। বাজারে সরবরাহ কমার অজুহাতে বেড়েছে এসব পণ্যের দাম।
