বান্দরবানে আমের ব্যাপক ফলনে খুশি চাষিরা
পরিবেশ অনুকূলে থাকায় বান্দরবানে এ মৌসুমে আমের ব্যাপক ফলন হয়েছে। ফলে আমচাষিদের মনে বইছে খুশির জোয়ার। তবে যেভাবে চোখে পড়ার মতো গাছে মুকুল এসেছিল সেভাবে আমের গুটি ধরে রাখা সম্ভব হয়নি। এছাড়া অনাবৃষ্টির কারণে গুটি হওয়ার পরও ঝরে পড়েছে অনেক আম।
