ফসলটেক্সাসের ৯০ শতাংশে খরা: সমতলে তুলা নষ্ট, উপকূলে ধান বৃষ্টিতে কাবু
টেক্সাসের ফসল প্রতিবেদন বলছে, হাই প্লেইনস ও রোলিং প্লেইনসে ১০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপে বৃষ্টিনির্ভর তুলা ও জোয়ার মার খেয়েছে, উপকূলের ধানচাষিরা মেঘ-বৃষ্টিতে ফলন হারিয়েছেন, আর গোখামারিরা আগেভাগে খড় খাওয়াতে বাধ্য হচ্ছেন।





