পেঁয়াজ বীজে লাখোপতি দিনাজপুরের ৫০ চাষি
দিনাজপুরের বীরগঞ্জে প্রায় ৫০ জন চাষি পেঁয়াজ বীজ উৎপাদন করে ব্যাপক সাড়া ফেলেছেন। পেঁয়াজ বীজ উৎপাদন করে তারা প্রত্যেকে লাখোপতি হয়ে গেছেন। তবে সফলতা পেলেও উৎপাদিত বীজ বিক্রি নিয়ে প্রতি বছরই পড়তে হয় সিন্ডিকেটের পাল্লায়। এতে কম দামে বীজ বিক্রি করতে বাধ্য হন তারা।
