ঘাটাইলের চান্দশীতে মাসের পর মাস জলাবদ্ধতা, পানির নিচে আবাদি জমি
টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার চান্দশী গ্রামে ড্রেনেজ না থাকায় শত শত পরিবার পানিবন্দি, আবাদি জমি তলিয়ে চাষ করতে পারছেন না কৃষকেরা; ইউএনও বলছেন, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে।
টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার চান্দশী গ্রামে ড্রেনেজ না থাকায় শত শত পরিবার পানিবন্দি, আবাদি জমি তলিয়ে চাষ করতে পারছেন না কৃষকেরা; ইউএনও বলছেন, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে।
ফসলখুলনা জেলার তালিকাভুক্ত ৫৭২টি প্রবহমান খালের মধ্যে চলতি বছর ৩২টি খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে; কৃষকেরা আশা করছেন শুষ্ক মৌসুমে সেচের পানি মিলবে আর বর্ষায় জমির পানি দ্রুত নামবে।
ফসলকানাডার কৃষক সংগঠন, সরকারি কৃষি বিভাগ ও যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট বিশ্ববিদ্যালয় পাঁচটি স্থানে সেচসহ ও সেচ ছাড়া ৩০টি শিমের সারি পরীক্ষা করছে, যাতে জলাবদ্ধতা, খরা ও তাপ সহ্য করার মতো জিন খুঁজে পাওয়া যায়।
ফসলফেনীর পাঁচগাছিয়ার হর্টিকালচার সেন্টারে ১৬ শ্রমিকের পদে কাজ করছেন মাত্র ৫ জন; সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা আর মাটির সংকটে মানসম্মত চারা উৎপাদন ব্যাহত হচ্ছে।
শাকসবজিদিনাজপুরের বীরগঞ্জে বৃহস্পতিবারের টানা বর্ষণে নিচু জমিতে পানি জমে আগাম আলু, ফুলকপি, বেগুনসহ শীতের সবজির ক্ষতির শঙ্কা; দ্রুত পানি নামলে ক্ষতি কম হবে বলছে কৃষি বিভাগ।
ফসলকৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা কার্যালয় মন্ত্রণালয়ে পাঠানো সুপারিশে হামকুড়া-ময়ূর, বরুণা বিল-হোগলাখাটিসহ সাতটি খাল পুনঃখননের কথা বলেছে; জলাবদ্ধতায় বোরো আবাদ ব্যাহত, জুলাইয়ের অতিবৃষ্টিতে প্রায় ২৩৫ হেক্টরের সবজি নষ্ট।
ফসলখুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইলে ২ লাখ ৮৯ হাজার ৮৫৯ হেক্টর লক্ষ্যের বিপরীতে আমন হয়েছে ২ লাখ ৯০ হাজার ১০ হেক্টরে; লক্ষ্য ৮ লাখ ৫৬ হাজার ৯৭৪ টন চাল।
শাকসবজিব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বর্ষায় চার-পাঁচ মাস পানির নিচে থাকা জমিতে ভাসমান ডালি পদ্ধতিতে এ মৌসুমে প্রায় ২০ বিঘায় সবজি হয়েছে; প্রশিক্ষণ পেয়েছেন দুই শতাধিক কৃষক।
পরিবেশযশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর আর খুলনার ডুমুরিয়া-ফুলতলার নিম্নাঞ্চলে কয়েক মাসের বৃষ্টিতে বিল উপচে গ্রাম ডুবেছে; মাঘীপূর্ণিমার আগে জোয়ারাধার (টিআরএম) চালু ও আমডাঙ্গা খাল খননের দাবি সংগ্রাম কমিটির।
যশোরের কেশবপুরে কোমরপুরের কাটা খালে মাছশিকারিদের বাঁশের বেড়া ও জাল সরানোর পর পানি নামতে শুরু করে; পদ্মবিলসহ কয়েকটি বিলের ৬০০ বিঘা আমন রক্ষা পায়, জব্দ হয় চার হাজার মিটার চায়না দুয়ারি জাল।
খুলনার ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নের তালিমুল ও খুদে খাল ভরাট করে সড়ক ও স্থাপনা হয়েছে; খননের তালিকা থেকে খাল দুটি বাদ পড়ায় কৃষিজমিতে জলাবদ্ধতার শঙ্কায় মানববন্ধন করেছেন এলাকাবাসী।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, ঢাকার চারপাশের পাঁচ নদী এবং দুই সিটি করপোরেশনের ৫৫টি খাল পরিষ্কার করে পানিপ্রবাহ সচল, পাড় সংরক্ষণ ও বৃক্ষরোপণের কাজ চলছে; স্যুয়ারেজ পরিশোধনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
রাজশাহীর পবা উপজেলার চরাঞ্চলে পটল, শসা, করলা, লাউ, ফুলকপি ও টমেটোর খেত জলমগ্ন হয়ে পড়ায় ফসল তোলার আগেই ক্ষতির মুখে কৃষকরা।