সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

ধানক্ষেতে বিলুপ্ত প্রজাতির অসুস্থ শকুন পেয়ে ৯৯৯-এ ফোন

বরগুনা সদর উপজেলায় ধানক্ষেত থেকে একটি বিলুপ্ত প্রজাতির অসুস্থ শকুন উদ্ধার করেছে এলাকাবাসী। শনিবার (১৫ জানুয়ার) বেলা ১১টার দিকে বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের পাজড়াভাঙা এলাকায় ধানক্ষেত থেকে গ্রামবাসী ওই শকুনটিকে উদ্ধার করে।

বরগুনা সদর উপজেলায় ধানক্ষেত থেকে একটি বিলুপ্ত প্রজাতির অসুস্থ শকুন উদ্ধার করেছে এলাকাবাসী। শনিবার (১৫ জানুয়ার) বেলা ১১টার দিকে বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের পাজড়াভাঙা এলাকায় ধানক্ষেত থেকে গ্রামবাসী ওই শকুনটিকে উদ্ধার করে।

স্থানীয়রা জানান, সকালে উপজেলা সদর ইউনিয়নের পাজড়াভাঙা এলাকায় একটি ধানক্ষেতে বিলুপ্ত প্রজাতির একটি অসুস্থ শকুন দেখতে পায় স্থানীয়রা। পরে গ্রামবাসীদের প্রচেষ্টায় শকুনটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় মো. সোহাগ হাফিজ জাগো নিউজকে বলেন, লোকালয়ে এখন শকুন দেখা যায় না। শকুনটি উদ্ধারের সময় খুবই দুর্বল ছিলো। ঠিকমতো উড়তে পারছিল না। তাই শকুনটির সুস্থতা ও অবমুক্তের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেছি।

বরগুনা সদর উপজেলা বন কর্মকর্তা মতিউর রহমান জাগো নিউজকে বলেন, লোকালয় থেকে বিলুপ্ত প্রজাতির একটি অসুস্থ শকুন উদ্ধারের খবর পেয়ে বন বিভাগের লোকজন পাঠিয়ে শকুনটি উদ্ধার করেছি। দুর্বল শকুনটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে বনে অবমুক্ত করা হবে।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)