সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

ফের ডানা মেললো জালে আটকা লক্ষ্মীপ্যাঁচা

পটুয়াখালীর কলাপাড়ায় একটি লক্ষ্মীপ্যাঁচা উদ্ধারের পর অবমুক্ত করেছেন অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা। সোমবার (১৮ মার্চ) রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন থেকে উদ্ধার করা হয় প্যাঁচাটি।

পটুয়াখালীর কলাপাড়ায় একটি লক্ষ্মীপ্যাঁচা উদ্ধারের পর অবমুক্ত করেছেন অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা। সোমবার (১৮ মার্চ) রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন থেকে উদ্ধার করা হয় প্যাঁচাটি।

লম্বা পাখনা, ফ্যাকাশে ও হৃদয় আকৃতি মুখের গড়ন এবং বর্গাকৃতির লেজ বিশিষ্ট এ লক্ষ্মীপ্যাঁচাটির বৈজ্ঞানিক নাম Tyto alba (টয়টো আলবা)। লক্ষ্মীপ্যাঁচার ইংরেজি নাম: Barn Owl। ২ কেজি ওজনের এ প্রাণীটি এক ধরনের পেঁচা প্রজাতির পক্ষীবিশেষ।

আবুল বাশার (৫৫) নামে এক ব্যক্তি প্যাঁচাটি আমীরাবাদ গ্রাম থেকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা শেষে ওই এলাকায় অবমুক্ত করেন।

এ প্রজাতির প্যাঁচা দিনে চোখে দেখতে পায় না বলে জানিয়েছেন এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।

আবুল বাশার বলেন, সন্ধ্যায় লক্ষ্মীপ্যাঁচাটি আমার এক প্রতিবেশীর জালে আটকা পড়ে। আমি প্যাঁচাটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। পরে প্রাথমিক চিকিৎসা শেষে অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যদের উপস্থিতিতে প্যাঁচাটি অবমুক্ত করি। এযুগে আগের মতো আর লক্ষ্মীপ্যাঁচা সচরাচর দেখা মেলে না।

অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য বায়জিদ মুন্সী জানান, এটি জালে আটকে কিছুটা অসুস্থ হয়ে পড়ে। তবে শরীরের কোথাও আঘাত লক্ষ্য করা যায়নি। নিশাচর হওয়ায় রাতেই আমরা প্যাঁচাটি অবমুক্ত করেছি। আমরা এনিমেল লাভার অফ পটুয়াখালী স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠনের সদস্যরা মূলত বন্যপ্রাণী নিয়ে কাজ করি। আমরা এর আগেও বেশ কিছু বন্যপ্রাণী উদ্ধার করে অবমুক্ত করেছি। তবে এই প্রথম লক্ষ্মীপ্যাঁচা উদ্ধারের পর অবমুক্ত করলাম।

কলাপাড়া উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক মনি জানান, লক্ষ্মীপ্যাঁচা উদ্ধারের খবর শুনেছি। এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যরা এই প্যাঁচাটি উদ্ধার করে অবমুক্ত করেছে। আমরা বন বিভাগ সব সময় তাদেরকে সহযোগিতা করি।

আসাদুজ্জামান মিরাজ/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)