সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

পর্যটকবাহী বাসে চড়ে যশোর থেকে মোংলায় চলে এলো হনুমান

যশোর থেকে পর্যটকবাহী বাসে চড়ে মোংলায় চলে এসেছে একটি হনুমান। শনিবার (৮ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে হনুমানটি বাসের ছাদ থেকে নেমে মোংলা বন্দরের পিকনিক কর্নারে ঘোরাফেরা শুরু করে। সেখানে হনুমানটি দেখতে ভিড় করেন দর্শনার্থীসহ আশপাশের দোকানপাটের লোকজন ও পথচারীরা।

যশোর থেকে পর্যটকবাহী বাসে চড়ে মোংলায় চলে এসেছে একটি হনুমান। শনিবার (৮ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে হনুমানটি বাসের ছাদ থেকে নেমে মোংলা বন্দরের পিকনিক কর্নারে ঘোরাফেরা শুরু করে। সেখানে হনুমানটি দেখতে ভিড় করেন দর্শনার্থীসহ আশপাশের দোকানপাটের লোকজন ও পথচারীরা।

এদিকে হনুমানটি উদ্ধার করে যশোর ফেরত পাঠাতে বনবিভাগের পক্ষ থেকে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে।

আহসান হাবিব হাসান নামের স্থানীয় এক সংবাদকর্মী বলেন, ব্যবসায়িক কাজে শনিবার ভোরে বন্দর এলাকার পিকনিক কর্নারে যাই। দেখি যশোর থেকে আসা একটি পর্যটকবাহী বাস পিকনিক কর্নারে থামে। এরপরই ওই বাসের ছাদ থেকে লাফিয়ে নিচে নেমে আসে একটি হনুমান। তখন ওই হনুমানটিকে আমি কয়েকটি কলা কিনেও খাইয়েছি। তবে সুন্দরবন ভ্রমণে আসা ওই বাসটির পর্যটক, চালক ও হেলপারও জানতেন না গাড়ির ছাদে হনুমান ছিল।

তিনি আরও বলেন, হনুমানটি তার বিচরণ এলাকায় ফিরেয়ে দেওয়ার জন্য বনবিভাগকে জানিয়েছি। তারা এটিকে উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জাগো নিউজকে বলেন, যশোর থেকে একটি হনুমান মোংলায় চলে আসার খবর পেয়ে বিষয়টি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনাকে জানানো হয়েছে। তাদের দক্ষ কর্মীদের দিয়েই এটি উদ্ধার করে যথাস্থানে ফেরত পাঠানো হবে। কারণ এখানে থাকলে হনুমানটির ক্ষতির আশঙ্কা রয়েছে।

বনবিভাগের খুলনাঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার বলেন, আপাতত হনুমানটিকে লোকজন যাতে কোনোভাবেই বিরক্ত করতে না পারে সেদিকে সবার খেয়াল রাখতে হবে। আমরা সেটি উদ্ধার করে তার আবাসস্থলে পাঠানোর ব্যবস্থা করছি।

আবু হোসাইন সুমন/এসজে/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)