সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

দেশীয় গাছের বাগান করে কর্ণফুলীর বুকে দ্বীপ রক্ষার উদ্যোগ

কর্ণফুলীর বুকে ১০৫ একরের বাকলিয়া চরে (দ্বীপ) দেশীয় গাছের বাগান সৃজনের উদ্যোগ নিয়েছেন চট্টগ্রামের পরিবেশ কর্মীরা। শনিবার (১৩ জুলাই) বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছের চারা রোপণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

কর্ণফুলীর বুকে ১০৫ একরের বাকলিয়া চরে (দ্বীপ) দেশীয় গাছের বাগান সৃজনের উদ্যোগ নিয়েছেন চট্টগ্রামের পরিবেশ কর্মীরা। শনিবার (১৩ জুলাই) বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছের চারা রোপণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

দ্বীপে লাগানো বৃক্ষগুলোর মধ্যে রয়েছে দেশীয় প্রজাতির জাম, জামরুল, চাপালিশ, কদম, গর্জন, নিম প্রভৃতি। আগামী সপ্তাহে এই দ্বীপে শতাধিক খেজুর গাছ এবং পরে তাল ও কেওড়া গাছ লাগানোর মাধ্যমে এই দ্বীপে প্রাকৃতিক বন তৈরির লক্ষ্য তাদের।

আগামী একমাস ধরে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলন, চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন, সৃষ্টি, রোটারি ক্লাব অব চিটাগাং হিল টাউন, অগ্নি বিনা পাঠাগার যৌথভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।

চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক আলীউর রহমান বলেন, এই দ্বীপটি কর্ণফুলীর বুকে একটি সুন্দর সবুজের সমারোহ। দ্বীপটিতে এমনিতেই দেশীয় প্রজাতির অনেক বৃক্ষ টিকে আছে। এখন পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা হলে এটা নদীর মাঝখানে একটি সুন্দর বাগান হবে। এই চরে চসিক ও স্থানীয় সরকার মন্ত্রণালয় বর্জ্য শোধনাগার স্থাপনের যে পরিকল্পনা করছে তা কিছুতেই বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন গ্রিন ফিংগার্স-এর কো-ফাউন্ডার আবু সুফিয়ান, রিতু পারভিন, আবৃত্তিশিল্পী দিলরুবা খানম ছুটি, রোটারিয়ান জি এম মামুন, লেখিকা রেহেনা মাহমুদ, মোহসেনা ঝর্ণা, শ্রমিক নেতা নুরুল হুদা, আবদুর রহিম প্রমুখ।

এএজেড/এমএইচআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)