সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

ঘূর্ণিঝড় সিত্রাং পরবর্তী ব্রি’র কৃষি পরামর্শ

ঘূর্ণিঝড় সিত্রাং পরবর্তী কৃষি পরামর্শ জানিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।

ঘূর্ণিঝড় সিত্রাং পরবর্তী কৃষি পরামর্শ জানিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।

মঙ্গলবার (২৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলছে, ওয়েদার রিসার্চ অ্যান্ড ফোর্সকাস্টিং (ডব্লিউআরএফ) মডেল হতে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পাঁচদিন (২৫ থেকে ২৯ অক্টোবর) বাংলাদেশের কোনো জেলাতেই মাঝারি কিংবা ভারি বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে বরিশাল ও খুলনা বিভাগের কোনো কোনো জেলায় খুবই সামান্য বৃষ্টি হতে পারে।

এই অবস্থায় ধান চাষের জমিতে সার ও সেচ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ধান আধা পাকা বা পাকার কাছাকাছি থাকলে জমি থেকে অতি দ্রুত পানি সরিয়ে ফেলতে হবে। সেচ নালা পরিষ্কার রাখতে হবে, যাতে ধানের জমিতে অতিরিক্ত পানি জমে না থাকে।

শামা বা ফুল্কা আগাছায় এই সময় ফুল আসে। ফলে শামা বা ফুল্কা আগাছা উঠেয়ে ফেলতে হবে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে যদি ধান নুইয়ে পড়ে তাহলে সম্ভব হলে ৫-৬টি ধানের গোছা একসঙ্গে বেঁধে দিয়ে খাড়া করে রাখতে হবে। এতে ফলনে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে এবং ধান পরিপুষ্ট হবে।

ধান গাছের বর্তমান বৃদ্ধি পর্যায়ে সুগন্ধি জাতে শীষ ব্লাস্ট এবং সংবেদনশীল জাতে (যেমন: ব্রি ধান৪৯, ব্রি ধান৭৫, ব্রি ধান৭৯) লক্ষ্মীর গু রোগ দেখা দিতে পারে। আর এ রোগ দুটি একবার হয়ে গেলে আর দমন করা যায় না। তাই বৃষ্টি কমলেই শীষ ব্লাস্ট রোগের জন্য ট্রাইসাইক্লাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন- ট্রুপার প্রতি ১০ লিটার পানিতে ৮ গ্রাম ওষুধ অথবা বিন গ্রুপের ছত্রাকনাশক যেমন নাটিভো প্রতি ১০ লিটার পানিতে ৬ গ্রাম ওষুধ ভালোভাবে মিশিয়ে ৫ শতাংশ জমিতে সাতদিন ব্যবধানে দুই বার (বিকেল বেলা) স্প্রে করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন স্প্রে করার পরপরই বৃষ্টিতে ওষুধ ধুয়ে না যায়। একইভাবে লক্ষ্মীর গু রোগের জন্য প্রোপিকোনাজল ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। তাছাড়া ঝড়-বৃষ্টির কারণে ব্যাকটেরিয়াজনিত পাতাপোড়া রোগ দেখা দিতে পারে। ধানের ফুল আসার পর এ রোগটি দেখা দিলে ফলনের তেমন কোনো ক্ষাত হয় না।

এছাড়া কাটা ফসল নিরাপদ স্থানে সংরক্ষণ করে দ্রুত ঝাড়াই ও মাড়াই করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।

এনএইচ/কেএসআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)