সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

চীনে জন্ম নিল বিরল প্রজাতির ৪ সাদা সিংহ

সম্প্রতি চীনের একটি জাতীয় উদ্যানে জন্ম হয়েছে বিরল প্রজাতির চারটি সাদা সিংহের। আগামী শনিবার (২৬ ডিসেম্বর) সেগুলোকে সবার সামনে আনা হচ্ছে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর ডেইলি মেইলের।

সম্প্রতি চীনের একটি জাতীয় উদ্যানে জন্ম হয়েছে বিরল প্রজাতির চারটি সাদা সিংহের। আগামী শনিবার (২৬ ডিসেম্বর) সেগুলোকে সবার সামনে আনা হচ্ছে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর ডেইলি মেইলের।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ নভেম্বর পূর্ব চীনের নানটং ফরেস্ট সাফারি পার্কে বিরল প্রজাতির এই সিংহগুলো জন্ম নেয়। এদের সবাই পুরুষ সিংহ বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। সম্প্রতি তাদের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে ওই চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, এই চার সিংহশাবক আপন মনে খেলে বেড়াচ্ছে। একসঙ্গে নিজেদের খাবার খাচ্ছে। ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক। একে অপরের সঙ্গে ব্যস্ত খুনসুটিতে। আর এদের দেখভালের দায়িত্ব পালন করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাদের যত্ন পেয়ে বেজায় খুশি সিংহশাবকগুলো। ক্যামেরা দেখে কার্যত পোজও দিতে দেখা যায় তাদের। যা দেখে অনেকেই বলছে, তারা বুঝতে পেরেছে তাদের নিয়ে এখন ব্যস্ত চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার পর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেকে সেগুলো নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেন। একজন ইন্টারনেট ব্যবহারকারী জানান, 'সিংহ হলেও দেখতে একদম ছোট্ট ছোট্ট সাদা পুতুলের মতো।'

গ্লোবাল হোয়াইট লায়ন প্রোটেকশন ট্রাস্ট বলছে যে, বর্তমানে বিশ্বে সর্বমোট ১৩টি সাদা সিংহ বেঁচে রয়েছে। মূলত দক্ষিণ আফ্রিকাতেই এই প্রজাতির শ্বাপদ দেখতে পাওয়া যায়। এর সাদা লোমের কারণেই এরা পৃথিবীতে বিরল। এই চারটি সিংহশাবকের জন্মের খবরে তাই স্বভাবতই খুশি গ্লোবাল হোয়াইট লায়ন প্রোটেকশন ট্রাস্ট।

এছাড়া ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, নভেম্বরে জন্ম হলেও এতদিন পর্যন্ত সিংহশাবকগুলোকে গোসল করানো হয়নি। বয়স অল্প কয়েকদিন হওয়ায় অপেক্ষা করেছে সাফারি পার্ক। সোমবার (২১ ডিসেম্বর) প্রথমবারের মতো গোসল করায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আগামী শনিবার তাদেরকে সবার সামনে আনা হবে। এজন্য ইতোমধ্যেই চিড়িয়াখানাটিতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)