সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

জিবিসিডিসির ১ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ

বাংলাদেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব (জিবিসিডিসি) বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। ৯ জুলাই দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বট এবং ফলদ বৃক্ষরোপণ করা হয়।

বাংলাদেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব (জিবিসিডিসি) বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। ৯ জুলাই দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বট এবং ফলদ বৃক্ষরোপণ করা হয়।

সংগঠনটি এ বছর ১ হাজার গাছ লাগানোর উদ্যোগ নেয়। প্রাথমিকভাবে ১৫ প্রজাতির প্রায় ১০০টি গাছ রোপণ করে। বট, তাল, নিম, জলপাই, আমলকি, জাম, গাব, চালতা, বিলম্বী, আম, পেয়ারা, তেতুল, লটকন, সফেদা ও সুপারি গাছ রোপণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, 'পরিবেশের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৃক্ষরাজি আবহাওয়ার তাপমাত্রা হ্রাস করে, বাতাসে আর্দ্রতা বাড়ায় ও ভূমিক্ষয় রোধ করে। তাই পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় জিবিসিডিসি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। তাদের উদ্যোগকে সাধুবাদ জানাই।'

জিবিসিডিসির সাংগঠনিক সম্পাদক নাসিম বলেন, 'সবুজায়নের লক্ষ্যে আমাদের এ কর্মসূচি। আমরা মানব বসবাসের উপযোগী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এ বছর ১ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। প্রাথমিকভাবে প্রায় ১০০টি গাছ লাগানো হচ্ছে।'

কর্মসূচি উদ্বোধনকালে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, ডিনস কমিটির সভাপতি পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু হারেজ, বিভিন্ন বিভাগের শিক্ষক, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা হাসিব মীর, জিবিসিডিসির লিড মেন্টরসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)