সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৮ অক্টোবর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭০%বাতাস ৬ কিমি/ঘ

ক্ষেতজুড়ে ভূট্টার সোনালি আভা, সবার মুখেই লাভের গল্প

দেশে পাঁচ-ছয় বছরে ভূট্টার আবাদ বেড়েছে প্রায় দ্বিগুন। পশ্চিমাঞ্চলের পর এবার প্রথম উত্তরাঞ্চলের জেলাগুলিতে কৃষকের অন্যতম প্রধান অর্থকরী ফসলে পরিনত হয়েছে ভূট্টা। তারা বলছেন, উন্নত বীজ ও বাজার নিশ্চিত করা গেলে ভূট্টা আবাদ করে আরো আর্থিক সাফল্য আনা সম্ভব।

দেশে পাঁচ-ছয় বছরে ভূট্টার আবাদ বেড়েছে প্রায় দ্বিগুন। পশ্চিমাঞ্চলের পর এবার প্রথম উত্তরাঞ্চলের জেলাগুলিতে কৃষকের অন্যতম প্রধান অর্থকরী ফসলে পরিনত হয়েছে ভূট্টা। তারা বলছেন, উন্নত বীজ ও বাজার নিশ্চিত করা গেলে ভূট্টা আবাদ করে আরো আর্থিক সাফল্য আনা সম্ভব।

২০১০-২০১১ অর্থবছরে দেশে ভূট্টার আবাদ ছিলো ১৫ দশমিক ৫২ লাখ টন। ২০১৫-১৬ অর্থবছরে এই আবাদ বেড়ে পৌঁছে ২৭ দশমিক ৫৯ লাখ টন। তবে এবার কৃষি বিভাগ ৩৫ লাখ টন ভূট্টা উৎপাদনের আশা করছে।

কম উপকরণ ব্যয় আর ঝামেলা মুক্ত কৃষির বিবেচনায় এখন ধান, কলাসহ অন্য যেকোন ফসলের তুলনায় ভূট্টার চাষ গুরুত্ব পাচ্ছে কৃষকের কাছে।

পঞ্চগড়, ‍ঠাকুরগাঁ ও দিনাজপুরসহ রংপুর অঞ্চলের বড় একটি অংশ এখন ক্ষেতজুড়ে ভূট্টার সোনালি আভা। কৃষকের ব্যস্ততা ভূট্টা তোলা ও মাড়াই ও শুকানোর কাজে। সবার মুখেই লাভের গল্প।

তবে কৃষকের চাওয়া সরকার ধান চালের মতো নির্ধারিত মূল্যে ভূট্টা সংগ্রহ করলে লাভবান হবেন তারা। এদিকে বিভিন্ন কোম্পানির নিম্নমানের বীজের কারণে প্রতারিত হচ্ছেন অনেক ভূট্টা চাষী বলে অভিযোগ করেন কৃষকরা।

তবে কৃষি বিভাগ দাবি করেন, অভিযোগ পেলে বীজ কোম্পানির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। সবকিছু মিলিয়ে কৃষকদের একটাই চাওয়া বীজ কোম্পানির দায়িত্বহীন বাণিজ্যিক তৎপরতা নিয়ন্ত্রণে আসুক।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

কৃষি, খাদ্যনিরাপত্তা ও ব্যবসায় বাংলাদেশকে সাড়ে ৪ কোটি কানাডীয় ডলার অনুদান

চারটি নতুন উদ্যোগে বাংলাদেশকে ৪ কোটি ৫০ লাখ কানাডীয় ডলার (প্রায় ৩৯০ কোটি টাকা) অনুদান দিচ্ছে কানাডা; এর বড় অংশ যাবে কৃষি ও খাদ্য খাতের উদ্ভাবকদের সঙ্গে দেশের উদ্যোক্তাদের যুক্ত করতে।

এগ্রিকেয়ার২৪১৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফল

মাল্টা-আপেল কেজি ৪০০ টাকার ওপরে, দেশি মাল্টা ১২০: কেন কমছে না আমদানি ফলের দাম

রাজধানীর মিরপুরে আমদানি করা মাল্টা কেজি ৪০০-৪২০ টাকা, সবুজ আপেল ৪০০-৪৫০ টাকা; দেশি মাল্টা ১২০ টাকা। বিক্রেতারা বলছেন আকার, মান ও নষ্টের ঝুঁকি, আর বাণিজ্যমন্ত্রী বলছেন ১২১ শতাংশ শুল্ক কমানোর কাজ চলছে।

বাংলা ট্রিবিউন১৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মোবাইল ফোনে দামের খবর, মহাস্থানের সবজি চাষির দর-কষাকষির জোর বেড়েছে

বগুড়ার মহাস্থান সবজি বাজারের কৃষক ও ব্যবসায়ীরা বলছেন, মোবাইল ফোনে শহরের বাজারদর আগেভাগে জেনে নেওয়ায় দাম নিয়ে দর-কষাকষিতে কৃষকের হাত শক্ত হয়েছে, কমেছে কৃষক ও পাইকারি দামের ফারাক।

সমকাল১৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)