সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

রাজবাড়ীতে ৩০০ একর জমিতে বিষমুক্ত সবজি চাষ, যাচ্ছে লন্ডন ও আমেরিকায়

রাজবাড়ীতে ক্ষতিকারক কীটনাশক ও রাসায়নিকের ব্যবহার ছাড়াই চাষাবাদ হচ্ছে সবজি। যা দেশের গন্ডি পেরিয়ে লন্ডন ও আমেরিকায় যাচ্ছে।

রাজবাড়ীতে ক্ষতিকারক কীটনাশক ও রাসায়নিকের ব্যবহার ছাড়াই চাষাবাদ হচ্ছে সবজি। যা দেশের গন্ডি পেরিয়ে লন্ডন ও আমেরিকায় যাচ্ছে।

রপ্তানিযোগ্য এসব সবজির মধ্যে রয়েছে করল্লা, লাউ, দেশী মরিচ, ঢেরশসহ বিভিন্ন ধরনের ফসল।

রাজবাড়ী কৃষি সম্প্রসারণের আয়োজনে বাংলাদেশ গ্লোবপ্যাক ফুড এন্ড বেভারেজ লিমিটেডের চুক্তিবন্ধ রাজবাড়ীর চাষী ও পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা ও অনুষ্ঠানিকভাবে শুভ উদ্ধোধন করা হয়েছে।

বুধবার (২০ আক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের পূর্ব মুলঘর এলাকার পরিদর্শনের জন্য সরেজমিনে জমিনে সবজিগুলো নিজ হাতে তুলেন এবং ঘুরে দেখেন।

জমির সালিক আব্দুল মজিদ, রেজাউল, লুৎফরসহ ৩জন চাষীরা প্রায় ৩’শ একর জমিতে বিষমুক্ত বিভিন্ন জাতের সবজি চাষে উদ্বুদ্ধ করে। রাজবাড়ীর কৃষি সম্প্রারণের সহযোগিতায় পাইলট প্লট পদ্ধতিতে কীটনাশক মুক্ত জমিতে সবজি উৎপাদন করছে। উৎপাদনকারী সবজিগুলো প্রথমে জমিতে থেকে তুলে সেগুলো ঢাকায় নিয়ে যায়। তারপর প্রসেস করে প্যাকেটের মাধ্যমে বিদেশের জন্য প্রস্তুত করে লন্ডন, আমেরিকা ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে পাঠানো হয়। রাজবাড়ীতে এই প্রথম বিশ মুক্ত সবজি চাষ করে বেশ স্বাবলম্বী হচ্ছেন কৃষক তাদের মুখে হাসি।

অপরদিকে, রাজবাড়ীর সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ ইমদাদুল শেখ জানান, আমি জেলা কৃষি কর্মকর্তার পরামর্শে ১১০শতাংশ জমিতে বিষমুক্ত সবজি আবাদ করার চেষ্টা করি। কৃষি অফিসের সহযোগিতায় জমিতে লাউ চাষ শুরু করি। আমার জমিতে এখন প্রতিটি নালিতে প্রায় শত শত লাউ ধরেছে। যা এখন বিক্রির উপযোগি হয়েছে। তবে দ্রুতই বিষমুক্ত লাউ বিদেশে রপ্তানী হবে। ৪৫ দিনের মধ্যে প্রতিটি লাউ ৫ থেকে ৬কেজি ওজন হবে। লাউ বিক্রি হলে আমরা একটু হলেও আমাদের মুখে হাসি ফুটবে।

লাউ ক্ষেতের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলিন- ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক মোঃ আসাদুল্লাহ। বিশেষ অতিথি ফরিদপুর অঞ্চলের কৃষিসম্প্রসারণের অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মনোজিত কুমার মল্লিক, গ্লোবপ্যাক ফুড এন্ড বেভারেজ লিঃ চেয়ারম্যান শাহ মোঃ আমিনুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক এসএম সহীদ-নূর- আকবর, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন শেখ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তোফজ্জেল হোসেনসহ প্রমূখ।

আমাদেরসময়.কমসূত্র

বিশ্ব

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)