সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

বেঁধে রাখা হয়েছে বিরল প্রজাতির মদনটাক পাখি

ঝিনাইদহের শৈলকুপায় বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির একটি মদনটাক পাখি রশি দিয়ে বেঁধে বাড়িতে আটকে রাখা হয়েছে। উপজেলার দামুকদিয়া গ্রামের কৃষক বিপুল মোল্লা তার বাড়িতে পাখিটি রেখেছেন।

ঝিনাইদহের শৈলকুপায় বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির একটি মদনটাক পাখি রশি দিয়ে বেঁধে বাড়িতে আটকে রাখা হয়েছে। উপজেলার দামুকদিয়া গ্রামের কৃষক বিপুল মোল্লা তার বাড়িতে পাখিটি রেখেছেন।

প্রতিদিন গ্রামাঞ্চলের অসংখ্য মানুষ এই বিরল পাখিটি দেখতে তার বাড়িতে ভিড় করছে। তবে কয়েকদিন আটকে রাখায় প্রায় ৪ ফুট উচ্চতার পাখিটির শরীর ক্রমেই ভেঙে পড়ছে। উড়তে পারছে না পাখিটি, এমনকি হাঁটতেও পারছে না। পায়ে দেখা গেছে আঘাতের চিহ্ন। পাখিটির সুচিকিৎসাসহ দ্রুত উদ্ধার করে অবমুক্ত না করলে যে কোনো সময় মারা যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে । গত সোমবার (২৮ জানুয়ারি) থেকে পাখিটি বেঁধে রাখা হয়েছে। ওই দিন বিকেলে গ্রামের গাছে এসে পাখিটি বসে। এরপর সন্ধ্যার দিকে অতিউৎসাহী কিছু মানুষ বাঁশ দিয়ে খোঁচা ও জালের ফাঁদে ফেলে পাখিটি ধরে ফেলে।

দামুকদিয়া গ্রামের সুমন মোল্লা জানান, তারা আগে এমন পাখি দেখেননি।

পাখিটি পোষ মানানোর চেষ্টাকারী বিপুল মোল্লা বলেন, পাখিটি গ্রামের এগাছ থেকে ওগাছে বসে থাকলেও উড়তে পারছিল না। প্রাথমিক চিকিৎসাসহ প্রতিদিন মাছ খাইয়ে পাখিটিকে সুস্থ্য করে রেখে দিতে চাই।

তবে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার একটি টিম পাখিটি উদ্ধার করবে বলে জানা গেছে ।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/পিআর

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)